ঘন কুয়াশায় গোপালগ‌ঞ্জে চার গা‌ড়ির সংঘর্ষ

গোপালগঞ্জ প্রতিনিধি

ঘন কুয়াশায় গোপালগঞ্জে চারটি যানবাহনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া, এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ষোষগাতি বাসস্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে খুলনা থেকে ছেড়ে আস টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের ওই দুটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এছাড়া গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি ট্রাকের ওই তিন যানবাহনের সঙ্গে সংঘর্ষ ঘটে।

আরও জানা যায়, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন; তার পরিচয় পাওয়া যায়নি। আহত হয়েছেন আরও ২০ জন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

এদিকে, চারটি যানবাহনের সংঘর্ষের পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলা চল বন্ধ রয়েছে এতে বেশ কিছু যানবাহন আটকা পড়েছে। দুর্ঘটনা কবলিত যানগুলো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশে উৎপাদন করা সম্ভব— এমন কৃষি ও খাদ্যপণ্যের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা ধীরে ধীরে কমাতে হবে। এ জন্য গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে আরও জোর দিতে হবে। দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিতের পাশা

১৬ ঘণ্টা আগে

আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট

আদালত রায়ে বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের রায় সবার জন্য বাধ্যতামূলক। সে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। কিন্তু রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট আহ্বান করা অবৈধ ও সংবিধান পরিপন্থি।

১৭ ঘণ্টা আগে

চাঁপাই সীমান্তে নৌকাডুবি, ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

বিজিবি জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় মো. ওয়াসিম (২৩) নামের একজন সাঁতরে বাঁচলেও ১১ জন স্রোতে ভেসে যান।

১৮ ঘণ্টা আগে

এআইয়ের গতিতে লাগাম টানার আহ্বান অ্যানথ্রপিক সিইওর

আমোদেইর তিন দফা প্রস্তাবের প্রথমটিতে বলা হয়েছে— শীর্ষস্থানীয় বা ‘ফ্রন্টিয়ার’ এআই কোম্পানিগুলোর ভেতরে স্থায়ীভাবে স্বাধীন তৃতীয় পক্ষের মূল্যায়নকারী রাখা প্রয়োজন। কর্মীদের মতো প্রয়োজনীয় প্রবেশাধিকার দিয়ে মূলত তাদের কোম্পানির নিরাপত্তাব্যবস্থা যাচাইয়ের সুযোগ দেওয়ার কথা বলেছেন তিনি।

১৯ ঘণ্টা আগে
Advertisement