প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ থেকে আরও জনবল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দেশ ইতালি। এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এইচ ই মাত্তেও পিয়ান্তেদোসির সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। তবে অবৈধভাবে যাতে কেউ ইতালি না যায়, সে বার্তাও দিয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত প্রায় ১ লাখ লোক ইতালিতে রয়েছে। বাংলাদেশিরা ভালো কাজ করছে সেখানে। তবে অবৈধভাবে যাতে কেউ ইতালিতে না যায়, সে ব্যাপারে তারা জানিয়েছেন।’
ইতালি সরকার বাংলাদেশ পুলিশ, বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, ‘এই ব্যাপারে দুই দেশই একমত হয়েছে। দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ‘ভবিষ্যতে কেউ মব জাস্টিস করার চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না। ঘটনা ঘটার আগেই যাতে মব জাস্টিসদের ধরা হয়, সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।’

সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ
৪ ঘণ্টা আগে
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৭ ঘণ্টা আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।
৮ ঘণ্টা আগে
পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে