বকেয়া বেতন ও চাকরি স্থায়ীর দাবিতে রেলওয়ে গেটকিপারদের অবস্থান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বকেয়া বেতন ও চাকরি স্থায়ী করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রেলওয়ে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া গেটকিপাররা। তারা জানিয়েছেন, ৭-৮ মাস যাবৎ তারা বেতন পান না। বিষয়টি অসংখ্যবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপির মাধ্যমে জানিয়েছেন কিন্তু কর্তৃপক্ষের সাড়া না পেয়ে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।

রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন প্রকল্পের গেটকিপাররা। কর্মসূচিতে প্রায় ২৫০ জনের মতো কর্মী অবস্থান নিয়েছেন। কর্মসূচি থেকে তারা নিয়োগ কমিটির সদস্য সচিব মইনুল ইসলামের পদত্যাগ দাবিও করেন।

গেটকিপার মনিরুল ইসলাম বলেন, ২০১৮ সালে আমাদের নিয়োগ দেওয়া হয়। আমরা বর্তমানে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে দায়িত্ব পালন করছি। এতদিন পেরিয়ে গেলেও আমাদের চাকরি স্থায়ী করা হয়নি। গত ৭-৮ মাস ধরে আমাদের বেতন বন্ধ রয়েছে। গত ৮ মাসে জানিয়েছে আমাদের বেতন চলমান থাকবে। কিন্তু আমাদের বেতন চলমান হয়নি। আমরা বেতনের দাবিতে এখানে এসেছি। এছাড়া আমাদের সরাসরি নিয়োগের মাধ্যমে ১ হাজার ৫০৫ জনের রাজস্ব চাই।

অন্যান্যরা বলেন, আমাদের রাজস্বতে নেওয়ার জন্য বারবার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বারবার তাদের কাছে এসেছি কিন্তু তারা আমাদের কথা শুনছেন না। ৮ মাস যাবৎ আমাদের বেতন বন্ধ। একটা অসহায় পরিবার বেতন ছাড়া কীভাবে চলবে? এই বিষয়টি রেল ভবনে আমাদের যারা অভিভাবক তারা কখনও উপলব্ধি করেননি।

তারা আরও বলেন, নিয়োগ পাওয়ার পর আমরা কর্মস্থলে যাওয়ার পর দেখি সেখানে নাজুক অবস্থা। সেখানে পানি, বিদ্যুৎ, টয়লেটের ব্যবস্থা নেই। সেখানে ডিউটি করা কঠিন। আমরাও তো মানুষ। আমাদের কি মৌলিক অধিকার নেই?

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাপান সফরে সেনাবাহিনী প্রধান: যোগ দেবেন এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে

আইএসপিআর জানায়, সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

৪ ঘণ্টা আগে

ঢাবিতে ২ জায়গায় ৩ ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে কারও আহত হওয়ার তথ্য জানা যায়নি। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়েও তথ্য দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১৪ ঘণ্টা আগে

ব্লু ইকোনমিতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় পাচ্ছে কক্সবাজার

চিঠিতে বলা হয়, এ প্রেক্ষাপটে কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ প্রতিষ্ঠা জাতীয় স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টিতে উচ্চশিক্ষার পাশাপাশি সামুদ্রিক সম্পদ নিয়ে গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং ব্লু ইকোনমি খাতের জন্য দক্ষ মানবসম্পদ ত

১৫ ঘণ্টা আগে

গোলা বিস্ফোরণে নিহত সেনাসদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। এ সময় প্রধানমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সবসময় থাকবে বলেও আশ্বাস দে

১৭ ঘণ্টা আগে
Advertisement