বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
বকেয়া পাওনার দাবিতে কেয়া নিট কম্পোজিট পোশাক কারখানা শ্রমিকরা বিক্ষোভ করছেন। সোমবার গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর জরুন এলাকায়। ছবি : সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর জরুন এলাকায় বকেয়া পাওনার দাবিতে কেয়া নিট কম্পোজিট পোশাক কারখানা শ্রমিকরা বিক্ষোভ করছেন। সোমবার (১ এপ্রিল) সকাল ৬টা থেকে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

কেয়া নিট কম্পোজিট লিমিটেডের আন্দোলনরত শ্রমিকদের দাবি, কর্তৃপক্ষ ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, বকেয়া ছুটির টাকা ও ঈদ বোনাস দেই দিচ্ছি বলেও দিচ্ছে না। বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা না দেয়া পর্যন্ত শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাবেন।

তবে, প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা সুমন মিয়া বলেন, শ্রমিকদের কেবল ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে কোনাবাড়ী থানা পুলিশ, সিটিএসবি ও শিল্প পুলিশ। উল্লেখ্য, ওই প্রতিষ্ঠানে প্রায় আট হাজার শ্রমিক কর্মরত আছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘লংমার্চ’ নিয়ে সায়েন্স ল্যাব থেকে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীরা

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে রওনা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলছেন, পূর্বঘোষণা অনুযায়ী তারা আজ বুধবার ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করছেন।

১ ঘণ্টা আগে

উত্তরার পর এবার সায়েন্স ল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের

রাজধানীর উত্তরায় সড়ক অবরোধের পর এবার সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আজ বুধবার বেলা আড়াইটার দিকে তারা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিলে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

১ ঘণ্টা আগে

উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ, ‘লংমার্চে’র প্রস্তুতি

বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রের ভুল এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

২ ঘণ্টা আগে

ঢাকার সমস্যার স্থায়ী সমাধানে ‘নগর সরকার’ গঠন প্রয়োজন: মির্জা ফখরুল

তিনি বলেন, ‘ঢাকা শহরের সমস্যার মূল কারণগুলোর একটি হলো নগর ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব। ঢাকার পুঞ্জীভূত নাগরিক সমস্যাগুলোর স্থায়ী ও কার্যকর সমাধানের জন্য সিটি করপোরেশনগুলোকে একটি পূর্ণাঙ্গ ‘গভর্নমেন্ট’ বা নগর সরকারে রূপান্তর করা প্রয়োজন।’

২ ঘণ্টা আগে