পলক-টুকু-সৈকতসহ ৬ জন আবার রিমান্ডে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ গ্রেপ্তার ছয়জনকে চার হত্যা মামলায় ফের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া বাকি তিনজন হলেন- সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল।

গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বাড্ডায় সুমন সিকদার (৩১) এবং ঢাকার সূত্রাপুরে শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও ওমর ফারুকের মৃত্যুর ঘটনায় দায়ের করা দুটি মামলায় পলককে ছয় দিনের রিমান্ডে দেওয়া হয়। মামলায় তাকে ১৪ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। ২০ আগস্ট সুমনের মা মাসুমা বাদী হয়ে বাড্ডা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনের বিরুদ্ধে এবং নাসরিন বেগম (৫১) বাদী হয়ে সূত্রাপুর থানায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।

পোশাকশ্রমিক রুবেল নিহতের ঘটনায় আদাবর থানায় দায়ের করা মামলায় আজ সৈকত ও আহমদ হোসেনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গত ২২ আগস্ট শেখ হাসিনাসহ ১৪৭ জনের বিরুদ্ধে আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

এছাড়া গত ১৮ জুলাই লালবাগে একাদশ শ্রেণির ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় টুকু, জয় ও সোহেলকে আজ তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। গত ১৯ আগস্ট শেখ হাসিনাসহ ৫১ জনের বিরুদ্ধে লালবাগ থানায় মামলাটি করেন খালিদের বাবা কামরুল হাসান। একই মামলায় ২৫ আগস্ট পলক, সৈকত, আহমদ হোসেন, টুকু, জয় ও সোহেলকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

এর আগে গত ১৫ আগস্ট জুনাইদ আহমেদ পলক, শামসুল হক টুকু ও তানভীর হাসান সৈকতকে ১০ দিনের রিমান্ডে দিয়েছিলেন আদালত। ১৯ জুলাই পল্টনে রিকশাচালক কামাল মিয়ার মৃত্যুর ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় ১৫ আগস্ট পলক, টুকু ও সৈকতকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। ১৯ জুলাই মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাঈদের মৃত্যুর মামলায় ২০ আগস্ট জয়কে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

তিনি বলেন, ‘জগতের সব ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই কেবল শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব; আর সেজন্য প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা।’

৬ ঘণ্টা আগে

অভিনেত্রী শাওন, মাহিসহ ৩ নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা এ অভিযোগ দায়ের করেন।

৬ ঘণ্টা আগে

আলি খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা স্পিকারের

তেহরানের গ্রান্ড মোসাল্লায় আয়োজিত অনুষ্ঠানে নিহত আলি খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করার পাশাপাশি স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সেখানে রাখা শোক বইতে সই করেন।

৯ ঘণ্টা আগে

তিন বাহিনীর সাবেক ১৫০ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি-স্বাভাবিক অবসর

এসব কর্মকর্তার মধ্যে রয়েছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সৈয়দ ফাতেমী আহমেদ রুমী, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) আমিনুল করিম, জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান

২০ ঘণ্টা আগে