কথা-কাটাকাটির জেরে প্রবাসীকে পেটালেন মাইক্রোচালক

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে এক প্রবাসীকে মারধর করার অভিযোগ উঠেছে মাইক্রোচালকের বিরুদ্ধে। নান্দাইল পৌরশহরের একটি গ্যারেজের ভেতর আটকে রেখে ওই প্রবাসীকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

গতকাল শুক্রবার (১১ জুলাই) ভোরে বিমানবন্দর থেকে শুরু হয়ে নান্দাইল শহরের চণ্ডীপাশা মহল্লার এক গ্যারেজে এসে শেষ হয়। পুলিশ ওই গ্যারেজ থেকে প্রবাসীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ভুক্তভোগীর নাম মো. জাহাঙ্গীর হোসেন (৩৮)। তিনি নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের মো. শহীদ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর পর জাহাঙ্গীর সৌদি আরব থেকে শুক্রবার ভোরে দেশে ফেরেন। তাকে নিয়ে আসার জন্য পরিবারের সদস্যরা নান্দাইল থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যান। যাবতীয় কাজ সেরে বিমানবন্দরের বাইরে আসেন জাহাঙ্গীর।

জাহাঙ্গীরের চাচাতো ভাই আশিক মিয়া জানান, বিমানবন্দর থেকে কিছু দূর যাবার পর জাহাঙ্গীর সকালের নাস্তা খাবার জন্য মাইক্রোচালককে রাস্তার পাশে কোনো একটি হোটেলের সামনে দাঁড়াতে বলেন। তবে চালক রাস্তার পাশে গাড়ি থামাতে চায়নি। একপর্যায়ে রাজি করানোর পর চালক ১৫ মিনিটের বেশি অপেক্ষা করতে পারবেন না বলে জানান। এ নিয়ে দু'পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে চালক মো. শফিকুল ইসলাম ক্ষুব্ধ হয়ে একটি হোটেলের সামনে থামেন। গাড়ি থামানোর পর দু'পক্ষের মধ্যে আবারও তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় চালক কৌশলে পরিবারের সদস্যদের হোটেলের সামনে রেখে প্রবাসী জাহাঙ্গীরকে মাইক্রেবাসে তুলে দ্রুত নান্দাইলের দিকে চলে যান।

বেলা ১১টার দিকে নান্দাইলে পৌঁছানোর পর জাহাঙ্গীরকে নান্দাইল পৌরসভার চণ্ডীপাশা মহল্লায় একটি গ্যারেজে নিয়ে বেঁধে মারধর করতে শুরু করেন। জাহাঙ্গীরের আর্তচিৎকার শুনে মহল্লার লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ এসে জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মাইক্রোচালক শফিকুলকে আটক করা হয়েছে।

ভুক্তভোগী জাহাঙ্গীর জানান, যাত্রাপথে মাইক্রোচালক নানা কথা বলে অযথা ঝগড়ার সৃষ্টি করে। একপর্যায়ে মাইক্রোতে একা তুলে নিয়ে চলন্ত অবস্থায় চালক তাকে প্রাণনাশের হুমকি দিতে থাকে। পুলিশ তাকে উদ্ধার না করলে কী যে হতো, তা ভেবে শিউরে উঠেন এই প্রবাসী।

থানা হেফাজতে থাকা চালক শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রবাসীর পরিবারের লোকজন যে শর্তে মাইক্রোবাস ভাড়া করেছিল সেটি তারা ভঙ্গ করেছেন। শর্তভঙ্গের প্রতিবাদ করে তিনি উল্টো মারধরের শিকার হয়েছেন। পরে তিনি রাগের বশে এ কাজ করেছেন। তবে হত্যাচেষ্টার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে প্রবাসীর পক্ষ থেকে থানায় এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৮ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৯ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১০ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

১১ ঘণ্টা আগে
Advertisement