জিয়াকে নিয়ে মন্তব্য, মেনন-ইনু-মানিকের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলামের আদালতে মো. জিয়াউল হক নামে এক আইনজীবী এ মামলা করেন।

‘মানহানির’ অভিযোগে বিবাদীদের কাছে ৩০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। বিচারক তার আর্জি শুনে অভিযোগ তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়, শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর চ্যানেল আইয়ের টক শো ‘মেট্রোসেম টু দ্যা পয়েন্টে’ জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী হিসেবে’ অভিহিত করেন। গত বছরের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে তিনি বলেন, জিয়াউর রহমান ‘মুক্তিযোদ্ধা ছিলেন না’। তিনি ছিলের মুক্তিযুদ্ধে ‘অনুপ্রবেশকারী’।

হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযেোগে বলা হয়, তারা ২০১৩ সালের ১৯ জুলাই পৃথক অনুষ্ঠানে জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে তারা জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এআইয়ের গতিতে লাগাম টানার আহ্বান অ্যানথ্রপিক সিইওর

আমোদেইর তিন দফা প্রস্তাবের প্রথমটিতে বলা হয়েছে— শীর্ষস্থানীয় বা ‘ফ্রন্টিয়ার’ এআই কোম্পানিগুলোর ভেতরে স্থায়ীভাবে স্বাধীন তৃতীয় পক্ষের মূল্যায়নকারী রাখা প্রয়োজন। কর্মীদের মতো প্রয়োজনীয় প্রবেশাধিকার দিয়ে মূলত তাদের কোম্পানির নিরাপত্তাব্যবস্থা যাচাইয়ের সুযোগ দেওয়ার কথা বলেছেন তিনি।

১৬ ঘণ্টা আগে

সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধন করবে: আইনমন্ত্রী

সাইবার অপরাধ দমনে বর্তমান সাইবার সুরক্ষা আইন, ২০২৬ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ কারণে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

১৮ ঘণ্টা আগে

সম্পর্ক নতুনভাবে শুরু করতে দ্বিপক্ষীয় সফর প্রয়োজন: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে গত ১৫ বছরের সম্পর্কের ধারা থেকে বেরিয়ে নতুনভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। এ জন্য ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বহুপক্ষীয় সফরের অংশ হিসেবে নয়, বরং দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত, বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

১৮ ঘণ্টা আগে

সাক্ষীকে হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলার কোনও সাক্ষীকে হুমকি বা ভয়ভীতি দেখিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৯ ঘণ্টা আগে
Advertisement