স্থাপত্যে একুশে পদক পেলেন মেরিনা তাবাসসুম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ৩৪
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে একুশে পদক গ্রহণ করেন মেরিনা তাবাসসুম। ছবি: ভিডিও থেকে

​স্থাপত্য শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের একুশে পদকে ভূষিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি ও শিক্ষাবিদ মেরিনা তাবাসসুম।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনে একুশে পদক বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেরিনা তাবাসসুম প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

মেরিনা তাবাসসুম ২০০৫ সালে ‘মেরিনা তাবাসসুম আর্কিটেক্টস’ প্রতিষ্ঠা করেন, যা জলবায়ু, সংস্কৃতি ও ইতিহাসকে প্রাধান্য দিয়ে স্থাপত্য নকশা প্রণয়ন করে।

​শিক্ষাবিদ হিসেবে নেদারল্যান্ডসের ডেলফট ইউনিভার্সিটি অব টেকনোলজি, হার্ভার্ড, ইয়েল ও টরন্টো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন স্থপতি মেরিনা। ২০১৬ সালে ঢাকার ‘বায়তুর রউফ মসজিদ’ ও ২০২৫ সালে ‘খুদি বাড়ি’ প্রকল্পের জন্য তিনি দুবার সম্মানজনক আগা খান পুরস্কার অর্জন করেন।

২০২৪ সালে মার্কিন সাময়িকী টাইমসের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পাওয়া এই গুণী স্থপতি তার সৃজনশীল কাজের মাধ্যমে বাংলাদেশের স্থাপত্যকলাকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের সম্পত্তি জব্দের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা স্থাবর সম্পত্তি জব্দ (অ্যাটাচমেন্ট) করার নির্দেশ দিয়েছেন আদালত।

১ ঘণ্টা আগে

জুলাই-আগস্টের হত্যা মামলায় সাবেক এমপি বদির জামিন

জুলাই–আগস্টের সহিংসতা ঘিরে দেশজুড়ে একাধিক মামলা হয়েছে। এসব মামলায় রাজনৈতিক নেতা-কর্মীসহ অনেককে আসামি করা হয়েছে। ওই সময়ের ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হন সাবেক এই সংসদ সদস্য।

১ ঘণ্টা আগে

রাষ্ট্র নিজের প্রয়োজনেই জ্ঞানী-গুণীদের সম্মানিত করে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর বিশ্বাস— রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও জ্ঞানী-গুণীজন দিকনির্দেশনার ভূমিকা পালন করেন। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতী মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে।

১ ঘণ্টা আগে

টিএসসিতে তরুণ-তরুণীকে হেনস্তা, ঢাবির তদন্ত কমিটি

প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, “আমরা ইতোমধ্যেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। আমরা আরও সিসিটিভি ফুটেজ কালেক্ট করার চেষ্টা করছি।

১ ঘণ্টা আগে