ঘন কুয়াশা: ঢাকার ৬ ফ্লাইট নেমেছে সিলেট ও কলকাতায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট। এসব ফ্লাইট ঢাকার বদলে সিলেট ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে কুয়াশা কেটে গেলে এগুলো ঢাকায় ফিরতে শুরু করেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর থেকেই তীব্র ঘন কুয়াশা ছিল রাজধানী ঢাকার আশপাশে। এ কারণেই ভোর থেকে অন্তত ছয়টি ফ্লাইট শাহজালালে অবতরণ করতে পারেনি।

বিমানবন্দর ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, কুয়েত থেকে জাজিরা এয়ারওয়েজ, মাস্কাট থেকে সালাম এয়ার, দুবাই থেকে ইউএস বাংলা, দোহা থেকে কাতার এয়ারওয়েজ ও কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলো ঢাকা আসছিল।

এদিকে বেলা বাড়লে কুয়াশা কেটে যাওয়ায় ডাইভার্ট করা ফ্লাইটগুলো ঢাকা ফিরতে শুরু করেছে। বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বুশরা ইসলাম গণমাধ্যমকে জানান, ভোর ৪টা ২০ মিনিটে সিলেট বিমানবন্দরে নামতে বলা হয়েছিল একটি উড়োজাহাজকে। সেটি সকাল ১০টার দিকে ঢাকায় ফিরে এসেছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভারতের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক চায় বাংলাদেশ: স্পিকার

ভারতের সঙ্গে বাংলাদেশ সৎ, প্রতিবেশীসুলভ ও সমমর্যাদার সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত, বাংলাদেশের প্রত্যাশা সেটিই।

৫ ঘণ্টা আগে

যাত্রাবাড়ীর ২ মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে নাদিম হত্যাচেষ্টা ও বাবুল মৃধা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। একই সঙ্গে অভিযোগের প্রাথমিক সত্যতা না পাওয়ায় দুই মামলায় মোট ১০৫ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

৫ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় কাল

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

৬ ঘণ্টা আগে

কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশে উৎপাদন করা সম্ভব— এমন কৃষি ও খাদ্যপণ্যের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা ধীরে ধীরে কমাতে হবে। এ জন্য গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে আরও জোর দিতে হবে। দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিতের পাশা

১৮ ঘণ্টা আগে
Advertisement