৯০ মিনিটে লক্ষ্যে বায়ার্নের শট নেই একটিও

ডেস্ক, রাজনীতি ডটকম
লাৎজিওর কাছে ১-০ গোলে হেরেছে বায়ার্ন। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাউরিজিও সারির দলের কাছে ১-০ গোলে হেরে গিয়েছে বায়ার্ন। যে হারের ম্যাচে ১৭টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি বায়ার্ন মিউনিখ। শেষ ষোলোর প্রথম লেগে এমন হারের পর হুমকিতে আছে তাদের শেষ আটের অংশগ্রহণ। শেষ ১২ বছরে কেবল একবারই এমন দিন দেখতে হয়েছে বায়ার্নকে।

বুন্দেসলিগায় নিজেদের আধিপত্যের শেষ দেখছে বায়ার্ন। ১ যুগ পর নিজেদের লিগে নাস্তানাবুদ হতে হচ্ছে তাদের। বায়ার লেভারকুসেনের কাছে লিগ হয়ত হাতছাড়া করতে হবে তাদের। লেভারকুসেনের কাছে হারের পর লাৎজিওর কাছে এবার বিপদ দেখতে হচ্ছে বাভারিয়ানদের।

পুরো ম্যাচে ১৭টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেননি হ্যারি কেইন, টমাস মুলাররা। গোলমুখে একের পর এক সুযোগ পেয়ে হাস্যকর সব মিস করেছেন জার্মান জায়ান্টরা। কোয়ার্টার ফাইনালে জায়গা করতে হলে ঘরের মাঠে পরের লেগে জিততেই হবে তাদের। দুই দলের ফিরতি লেগ ৫ মার্চ।

ইতালির অলিম্পিক স্টেডিয়ামের ম্যাচটিতে বায়ার্ন সবচেয়ে বেশি ভুগেছে তাদের নিজেদের খেলোয়াড় দায়োত উপামেকানোর কারণে। ৬৭ মিনিটে ইসাকসেনকে ফাউল করে উপামেকানো মাঠ ছেড়েছেন। একইসঙ্গে লাৎজিওকে দিয়ে যান পেনাল্টি। সেখান থেকেই ইতালিয়ান ক্লাবটিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন চিরো ইম্মোবিল।

৯০ মিনিটে কিম-মিন-জায়ে এন্দেরসনের শট প্রতিহত না করলে ব্যবধান ২-০ হতে পারত। ২৪ বছর পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের নকআউটে জয় পেল ইতালিয়ান ক্লাবটি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১৫ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১৭ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১৯ ঘণ্টা আগে