সাজেকে আগুনে ৩ রিসোর্ট পুড়ে ছাই

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সাজেকের কংলাক পাহাড়ে আগুনে রিসোর্ট-দোকান পুড়ে ছাই। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রের কংলাক পাহাড়ের চুড়ায় আগুনে মেঘছুয়া রিসোর্ট, ফুরেংগি রিসোর্ট, দুমদে রিসোর্টসহ একটি বসতঘর ও দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার মধ্যরাত একটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার মধ্যরাত আনুমানিক একটায় হঠাৎ দুমদে রিসোর্টে আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং কটেজ ও রিসোর্ট মালিক সমিতির লোকজন ছুটে আসেন এবং প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন পর্যন্ত আগুনের সঠিক কারণ জানা যায়নি।

আগুনের বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার সার্কেল এএসপি ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল জানান, পুলিশ অনুসন্ধান চালিয়ে আগুনের সঠিক কারণ ও এটি কোনো ধরনের নাশকতা কি না, তা জানার চেষ্টা করছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উত্তরাঞ্চলের ৭ জেলায় বন্যার শঙ্কা

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে জানান, আগামী সপ্তাহের মধ্যবর্তী সময়ে (১৯ থেকে ২৩ জুলাই) উজানের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। বিশেষ করে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে লাল

২০ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে বরগুনার প্রধান তিন নদী—পায়রা, বিষখালী ও বলেশ্বরের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। পানির তোড়ে বরগুনার বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক সম্পূর্ণ তলিয়ে গেছে।

২১ ঘণ্টা আগে

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

২১ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১ দিন আগে