৫০ হাজার প্রবাসীর ভোটার হওয়ার আবেদন, শীর্ষে আরব আমিরাত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রায় অর্ধলক্ষ প্রবাসী আসন্ন নির্বাচনে ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন।

আবেদনকারীদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীর সংখ্যা সর্বাধিক। আবেদন কম পড়েছে অস্ট্রেলিয়ায়।

সংযুক্ত আরব আমিরাত থেকে আবেদন করেছেন ২০ হাজার ২০৯ জন। অস্ট্রেলিয়ায়, ২৫ জন।

সবচেয়ে বেশি আবেদন বাতিলও হয়েছে আমিরাতের, দুই হাজার ১৬৯টি। সবচেয়ে কম বাতিল হয়েছে অস্ট্রেলিয়ায়, একজনের।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে নয়টি দেশে বসবাসরত প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কার্যক্রম চলছে। গত ৬ আগস্ট পর্যন্ত মোট ৪৯ হাজার ৫৭৪ জন আবেদন করেছেন, যার মধ্যে ২৯ হাজার ৭৬৩ জন দশ আঙ্গুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন।

তদন্ত শেষে ২১ হাজার ৯৭১ জনের আবেদন অনুমোদিত হয়েছে এবং তারা ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এদের মধ্যে ১৮ হাজার ৩৪ জনের আবেদন সার্ভারে আপলোড করা হয়েছে। ৩ হাজার ৯৩৭ জনের আবেদন আপলোডের অপেক্ষায় আছে।

এদিকে অনেকের আবেদন তথ্য ঘাটতি ও অন্যান্য কারণে বাতিলও হয়েছে, এদের সংখ্যা ৩ হাজার ৯৩৭ জন।

জানা গেছে, নির্বাচন কমিশন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রটিং এজেন্সি-বায়রাসহ বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে দেখেছে ৪০টি দেশে বাংলাদেশি প্রবাসীদের আধিক্য রয়েছে। এসব দেশকেই মাথায় রেখে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

দেশগুলো হলো—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, লেবানন, জর্ডান, লিবিয়া, সুদান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, হংকং, মিসর, ব্রুনাই, মৌরিশাস, ইরাক, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, গ্রিস, স্পেন, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক ও সাইপ্রাস।

এসব দেশে এক কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৫৩৪ জন প্রবাসী রয়েছেন। এদের মধ্যে সবচেয়ে রয়েছে বেশি প্রবাসী রয়েছেন সৌদি আরবে, ৪০ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন। আর সবচেয়ে কম রয়েছেন নিউজিল্যান্ডে, দুই হাজার ৫শ জন।

বর্তমানের নয়টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার‌্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। দেশগুলো হলো-সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মারধর-হত্যার হুমকির মামলায় সালমান এফ রহমানের জামিন

অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সালের ২৮ জুলাই বিআইএফএফএলের ৮০তম বোর্ড সভায় চাহিদামতো ঋণ ও বিনিয়োগ সুবিধা দিতে অস্বীকৃতি জানালে ফরমানুল ইসলামের ওপর চড়াও হন আসামিরা। একপর্যায়ে তার জামার কলার ধরে টানাহেঁচড়া ও চড়-থাপ্পড় মারা হয়। তাকে প্রাণনাশের হুমকি দিয়ে জোর করে পদত্যাগপত্রে সই নেওয়া হয়।

১২ ঘণ্টা আগে

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, আইনের খসড়া অনুমোদন

খসড়া আইনে বলা হয়েছে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশ বাহিনীর অধীনে পরিচালিত হবে। পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক এ বাহিনীকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করবেন। আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচার পদ্ধতির প্রস্তাব করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

মেয়েদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহাল করা হলে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি ও এর প্রত্যাশিত সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

১৫ ঘণ্টা আগে

২০২৭ সালের এসএসসির রুটিন প্রকাশ, দেখে নিন কোন পরীক্ষা কবে

রুটিন বলছে, ১৪ মার্চ প্রথম দিনে নেওয়া হবে বাংলা প্রথমপত্র পরীক্ষা, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা নেওয়া হবে ১৬ মার্চ। এরপর ১৮ মার্চ ইংরেজি প্রথমপত্র, ২১ মার্চ ইংরেজি দ্বিতীয়পত্র ও ২৫ মার্চ নেওয়া হবে গণিত পরীক্ষা। এ পাঁচটি পরীক্ষাই আবশ্যিক।

১৫ ঘণ্টা আগে