ডেস্ক, রাজনীতি ডটকম

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবা শেষ পর্যন্ত নওগাঁর একটি এলাকায় পাওয়া গেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও সে সটকে পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সুবা এক ছেলের সঙ্গে ঘুরছে এবং ওই ছেলের হাত ধরে পালিয়েছে।
পুলিশের দাবি, প্রেমঘটিত কারণে সুবা ওই ছেলের সঙ্গে পালিয়ে গেছে। ছেলেটির নাম মোমিন হোসেন এবং তার বাড়ি নওগাঁয়। তদন্তের সময় পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সুবাকে এক ছেলের সাথে কথা বলতে দেখতে পায়। পরে, ওই ছেলের সাথে নওগাঁ চলে যায় সুবা।
মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা জানান, সুবার বাবা ইমরান রাজীবের সাধারণ ডায়েরি করার পরই পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করে। এসময় পুলিশ ওই ছেলের বাবা ও চাচার সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের সহযোগিতা চেয়েছে যাতে ছেলে এবং সুবা পালিয়ে যেতে না পারে।
আরাবি ইসলাম সুবা সম্প্রতি তার মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় এসেছিল। তার মা ফুসফুসের ক্যানসারে আক্রান্ত এবং কেমোথেরাপি চলছে। ১১ বছর বয়সী সুবা ৪ দিন আগে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকার এক আত্মীয়ের বাসায় উঠেছিল।
গত রোববার সন্ধ্যা ৬টার দিকে সে নিখোঁজ হয় এবং কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, দেশে উৎপাদন করা সম্ভব— এমন কৃষি ও খাদ্যপণ্যের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা ধীরে ধীরে কমাতে হবে। এ জন্য গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে আরও জোর দিতে হবে। দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিতের পাশা
১৭ ঘণ্টা আগে
আদালত রায়ে বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের রায় সবার জন্য বাধ্যতামূলক। সে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। কিন্তু রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট আহ্বান করা অবৈধ ও সংবিধান পরিপন্থি।
১৮ ঘণ্টা আগে
বিজিবি জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় মো. ওয়াসিম (২৩) নামের একজন সাঁতরে বাঁচলেও ১১ জন স্রোতে ভেসে যান।
১৯ ঘণ্টা আগে