পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা থেকে মা ও দুই ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামের ব্যবসায়ী সেলিম শেখের বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- সেলিমের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫), ছেলে সৈকত (১২) ও সায়হাম (৯)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত ১১টার দিকে বাজার থেকে বাড়ি ফেরেন ব্যবসায়ী সেলিম। এসে ঘরে দরজা খোলা পান তিনি। তখন ঘরে ঢুকে স্ত্রী ও দুই ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি। এ সময় চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশসহ সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। গোয়েন্দা পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করে লাশ থানায় নিয়ে যান।
সেলিম শেখ বলেন, ‘বাজার থেকে বাড়ি ফিরে দেখি প্রধান ফটকের দরজা খোলা। ঘরের দরজাও খোলা। ভেতরে তিনজনের রক্তমাখা লাশ। আমি চিৎকার করে প্রতিবেশীদের ডাকি। আমার স্ত্রী ও দুই ছেলেকে হত্যা করা হয়েছে।’
আটোয়ারী থানা পুলিশের ওসি মুসা মিয়া বলেন, ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। সিআইডি পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করেছেন। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘরের ভেতর হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে।
৫ ঘণ্টা আগে
পূর্বাভাসে বলা হয়েছে, ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত অথবা সন্নিহিত সময়ে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, বরাক অববাহিকা, ত্রিপুরা ও মিয়ানমারের পার্বত্য ও উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় ১০০ থেকে ১৫০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মোট বৃষ্টিপ
৬ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ ডিআইজি, ১৭ অতিরিক্ত ডিআইজি এবং ২ পুলিশ সুপার রয়েছেন।
৬ ঘণ্টা আগে
১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আজ বিকেলে রাজধানীতে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন।
৭ ঘণ্টা আগে