প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন যে সংসদ নির্বাচিত হবে, সেটি সংবিধান সংসদ হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই সংসদের নতুন সংবিধান প্রণয়ন করতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।
রোববার (১১ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত প্রস্তাব নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ আলোচনা সভা আয়োজন করে বিভিন্ন নাগরিক সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘নাগরিক কোয়ালিশন’।
আলোচনা সভায় আইন উপদেষ্টা বলেন, নতুন সংবিধান প্রণয়নে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশে এমন উদাহরণও আছে যে নতুন সংবিধান প্রণয়নে আট থেকে নয় বছর সময় লেগেছে।
আসিফ নজরুল আরও বলেন, নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত যে সংসদ থাকবে, সে সংসদ সংবিধান সংসদ হিসেবে কাজ করবে। এই সংসদ বাহাত্তরের সংবিধানের প্রয়োজনীয় সংশোধনগুলো করে ফেলবে।
প্রয়োজনীয় এসব সংশোধনের মাধ্যমে সংবিধানকে নতুন রূপ দিতে সময় লাগার কারণ ব্যাখ্যা করে আইন উপদেষ্টা বলেন, সংসদ একই সঙ্গে সংবিধান প্রণয়ণের কাজ করলে কিন্তু এর জন্য খুব অল্প সময়ই দিতে পারবে। সপ্তাহে দুই দিন হয়তো তারা সংবিধান পরিষদের কাজ করবে, একটা বা চারটা সেশন করবে। এতে সংবিধান প্রণয়নে কম সময় পাওয়া যাবে। এ রকম একটি সংবিধান পরিষদ ৯০ দিনে সংবিধান রচনা করে ফেলবে, এটা একটু উচ্চাশা।
আলোচনায় শুভেচ্ছা বক্তব্য দেন নাগরিক কোয়ালিশনের সহআহ্বায়ক আলোকচিত্রী শহিদুল আলম। সংবিধান সংস্কার নিয়ে নাগরিক জোটের সাত প্রস্তাব তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান। এসব প্রস্তাব বাস্তবায়নের কৌশল নিয়ে বক্তব্য দেন অর্থনীতিবিদ ও লেখক জিয়া হাসান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডি এম) সভাপতি ববি হাজ্জাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ও গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৫ ঘণ্টা আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।
৬ ঘণ্টা আগে
পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গতকাল (৮ সেপ্টেম্বর) থেকেই সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। পরিস্থিতি বিবেচনায় চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে