প্রতিবেদক, রাজনীতি ডটকম

পাঁচ দফা অবরোধের পর জাতীয় সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে আজ রোববার শুরু হয়েছে বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল। হরতালের শুরুতেই পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সিদ্দিকবাজার ফায়ার ডিফেন্স অ্যান্ড সিভিল সার্ভিসের পাঠানো খুদে বার্তায় জানানো হয়, ওয়ানস্টার হোটেলের সামনে যাত্রীর অপেক্ষায় থেমে থাকা অটোরিকশাটি লক্ষ্য ককটেল ছোড়া হয়। সেটি বিস্ফোরিত হয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিস পরে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এতে কেউ হতাহত হওয়ার খবর জানায়নি ফায়ার সার্ভিস।
বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত হরতাল চলবে। ২৮ অক্টোবরের পর এটি বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার হরতাল।

সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়
১৪ ঘণ্টা আগে
এদিকে, একটি কাবিননামার কপিও প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবুল হোসেন ও মাকসুদা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।
২১ ঘণ্টা আগে
আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।
২১ ঘণ্টা আগে