ভারতের শিক্ষা শিবিরে অংশ নিচ্ছে খেলাঘরের ১৬ সদস্য

প্রতিবেদক, রাজনীতি ডটকম
খেলাঘরের সদস্যরা। ছবি: সংগৃহীত

জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের পক্ষ থেকে সর্বভারতীয় শিশু-কিশোর সংগঠন সবপেয়েছির আসরের ৬৪তম আন্তর্জাতিক শিক্ষা শিবিরে অংশ নিতে যাওয়া ১৬ সদস্যের প্রতিনিধি দলকে বিদায় সংবর্ধনা জানিয়েছে খেলাঘর।

শুক্রবার রাজধানীর শান্তিনগরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগামী প্রকাশনীর কর্ণধার ও খেলাঘর প্রেসিডিয়াম সদস্য ওসমান গনী।

এতে বক্তব্য রাখেন খেলাঘরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, প্রেসিডিয়াম সদস্য শফিকুর রহমান শহীদ, সংগঠক ড. শাহাদাৎ হোসেন নিপু, অশোকেশ রায়, রাজন ভট্টাচার্য, অনিকেত আচার্য, ইকবাল চৌধুরী, মেঘলা, রফিকুজ্জামান নয়ন প্রমুখ।

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মল্লারপুর উচ্চ বিদ্যালয়ে আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পটি শেষ হবে থেকে ৩০ ডিসেম্বর।

খেলাঘরের পক্ষে টিমের নেতৃত্ব দিবেন প্রেসিডিয়াম সদস্য হান্নান চৌধুরী। সহ-টিম লিডারের দায়িত্বে আছেন প্রবীর সাহা।

টিম সদস্যদের মধ্যে রয়েছেন, গোবিন্দ বাগচি, সুজন মজুমদার, মুক্তা রানী ঠাকুর, শাহানা ফেরদৌসী লাকি, শামীম শিকদার, রুবায়েতুল ইসলাম প্রীতম, সুস্মিত সাইফ আহমেদ, শেখ তামিম মজিদ, কুলসুম আক্তার, অর্নামনি মজুমদার, এরিনা আক্তার, অবন্তিকা রায়, জেরিন তাসনিম রাইসা, চন্দ্রিমা বনিক।

শুক্রবার ভারতের উদ্দেশে টিমের সদস্যরা যাত্রা করেন। আগামী ২ জানুয়ারি তাদের দেশে ফেরার কথা রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।

১৪ ঘণ্টা আগে

স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।

১৫ ঘণ্টা আগে

আগামী ৫ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

১৫ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’

১৬ ঘণ্টা আগে