ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুক্রবার বিকেল ৪টা ৫২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ গোলাম মোস্তফা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। এটি হালকা ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাংলাদেশ-ভারত সীমান্তে।

ভারতের ভূমিকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ০।

উৎপত্তিস্থলে ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত চিন্ময় দাস

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বর্তমানে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। হাইকোর্ট থেকে চারটি মামলায় জামিন পেলেও অন্য মামলাগুলোতে গ্রেপ্তার থাকায় তিনি কারাগারে রয়েছেন।

৫ ঘণ্টা আগে

চিন্ময় দাসের মায়ের মৃত্যু, প্যারোলে মুক্তির আবেদন করবে পরিবার

চট্টগ্রামের ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সহসভাপতি স্বতন্ত্র গৌরাঙ্গ দাশ ব্রহ্মচারী বলেন, ‘মাতাজির শেষ ইচ্ছা অনুযায়ী পুণ্ডরীক ধামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এ জন্য তার পরিবারের পক্ষ থেকে চিন্ময় ব্রহ্মচারীকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করা হচ্ছে।’

৬ ঘণ্টা আগে

অবসরপ্রাপ্ত ঢাবি অধ্যাপক মৃত্তিকাবিজ্ঞানী সিরাজুল হক মারা গেছেন

মৃত্তিকাবিজ্ঞানী সিরাজুল হক মারা গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার ১৭০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

৭ ঘণ্টা আগে

এবার হত্যা মামলায় গ্রেপ্তার বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহ

গত ৩০ জুলাই উত্তরা পশ্চিম থানায় দায়ের করা জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সম্প্রতি ওই মামলাতেও জামিন পান তিনি। এরপর নতুন করে তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।

৭ ঘণ্টা আগে
Advertisement