আজ ২০২৩ স্কুলভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন সরকারি স্থাপনা উদ্বোধন করবেন। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব সরকারি স্থাপনা উদ্বোধন করবেন বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ২০২২-২৩ অর্থবছরে নির্মিত সরকারি স্থাপনার মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫তলা বিশিষ্ট প্রধান কার্যালয়, কক্সবাজারে ১০তলাবিশিষ্ট লিডারশিপ ট্রেনিং সেন্টার এবং চারটি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (পিটিআই)’র নবনির্মিত মাল্টিপারপাস অডিটোরিয়াম। প্রায় ১ হাজার ৯২৮ কোটি টাকা ব্যয়ে ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এ বিদ্যালয়গুলোতে ৬ লক্ষাধিক শিক্ষার্থী নতুন ও আকর্ষণীয় শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের সুবিধা পাবে।

এছাড়া বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, অভিভাবক কমিটিসহ সংশ্লিষ্ট অংশীজন নবনির্মিত এ বিদ্যালয়গুলোর সুবিধা পাবেন; নবনির্মিত বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের জন্য জেন্ডারের ভিত্তিতে পৃথক ওয়াশ ব্লক নির্মিত হয়েছে এবং সুপেয় পানির ব্যবস্থা রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হজের বিমান ভাড়া কমছে ২৫ হাজার টাকা

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

স্থায়ী কমিটি গঠনে সংসদীয় বিধি ও চর্চা লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত: টিআইবি

সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়

১৫ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রী দাবি জামায়াত এমপির, বায়োডাটায় লেখা ‘অবিবাহিত’

এদিকে, একটি কাবিননামার কপিও প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবুল হোসেন ও মাকসুদা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।

১ দিন আগে