বাংলাদেশকে ১৬ হাজার ফুড বাস্কেট উপহার সৌদি আরবের

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশের দরিদ্রদের জন্য ফুড বাস্কেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছে সৌদি আরব। ছবি: সৌদি আরব দূতাবাস

বাংলাদেশে দুস্থ ও দরিদ্রদের জন্য সৌদি আরবের বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের (কেএসরিলিফ) অর্থায়নে খাদ্য ঝুড়ি (ফুড বাস্কেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ উদ্যোগের আওতায় রমজান মাস সামনে রেখে দেশের ২৩টি জেলায় মোট ১৫ হাজার ৮৬০টি খাদ্য ঝুড়ি বিতরণ করা হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার সৌদি আরব দূতাবাসে এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বাংলাদেশে এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা দেবে সুনবুলাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিটি খাদ্য ঝুড়িতে মোট ২৪ কেজি খাদ্য থাকবে। এর মধ্যে চাল থাকবে ১০ কেজি, মসুর ডাল ৭ কেজি, ভোজ্য তেল তিন লিটার, লবণ এক কেজি ও চিনি তিন কেজি।

KSA Food Basket News Photo 18-02-2025 (2)

রমজানের আগে প্রায় ১৬ হাজার পরিবারের মধ্যে ফুড বাস্কেট বিতরণ করবে সৌদি আরব। ছবি: সৌদি আরব দূতাবাস

সৌদি দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান ও সুনবুলাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (সিইও) ড. মোহাম্মদ শাকির হোসাইন।

অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষের প্রতি সৌদি আরবের সহমর্মিতা ও সহযোগিতা অব্যাহত থাকবে। খাদ্য ঝুড়ি প্রকল্প বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় সৌদি সরকারের আগ্রহ ও সম্প্রীতির একটি দৃষ্টান্ত। বাংলাদেশের দরিদ্র ও দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর মাধ্যমে সৌদি আরব ও বাংলাদেশের জনগণের সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ ও ঘনিষ্ঠ হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরব থেকে আগত অতিথি আহমাদ বিন সালেহ আররেমাহ, খালিদ বিন আব্দুর রাহমান রাযী, আব্দুর রাহমান আলযেবেন, আব্দুর রাহমান আলমিগ্রেন ও নাসির আল সাঈদ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন

১৪ ঘণ্টা আগে

তরুণরা চাইলে দেশ পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড

১৫ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।

১৫ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

১৬ ঘণ্টা আগে
Advertisement