রমজানে কোনো জিনিসের দাম আর বাড়েনি : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ফাইল ছবি

দ্রব্যমূল্য এখন নিম্নমুখী উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রমজান মাসে নতুন করে কোনো জিনিসের দাম আর বাড়েনি।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) কারওয়ান বাজারে রাজধানীর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনের সামনে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরবর্তীতে পেঁয়াজ আনতে সমস্যা হবে না জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তাড়াহুড়ো করব না। আমাদের লোকাল পেঁয়াজ আছে। আমরা চাই না, আমাদের খামার খামারিরা ক্ষতিগ্রস্ত হোক। বাজারটা যেন এমন পরিস্থিতিতে থাকে, কৃষকরা ন্যায্য মূল্য পায় এবং ভোক্তাদের অতিরিক্ত মূল্য দিতে না হয়।’

তিনি বলেন, ‘বিভিন্ন মানুষ বিভিন্ন রকম রাজনৈতিক বক্তব্য দেন। প্রতিবেশী দেশ থেকে আমরা যদি পেঁয়াজ না আনতাম, আমাদের বিকল্প উৎস হলো মিশর, তুর্কি; জাহাজে (পেঁয়াজ) আনতে অনেক সময় লাগে। আর এই কোয়ানটিটি আনা যায় না। আনতে আনতে, ডিস্ট্রিবিউশন করতে করতে থাকে না।

তিনি বলেন, ভারত সরকারের এই সময় একটা নির্বাচন চলছে। তাদের ওখানে কৃষক আন্দোলন হচ্ছে। তাদেরও ভোক্তা পর্যায় আছে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে কিন্তু তারা কমিটমেন্ট রেখেছে।

দুচারজন চাইলেও আর বাজার ব্যবস্থা নষ্ট করতে পারবে না জানিয়ে টিটু বলেন, এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা পেঁয়াজ, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস টিসিবির মাধ্যমে আমরা বাফার স্টক তৈরি করব। আমরা স্থায়ী দোকান করব।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সামনে ঈদ আসছে। ঈদের সময়ও পেঁয়াজের চাহিদা হয়। আশা করি, নতুন সরবরাহ এই চাহিদা কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হবে এবং অতিরিক্ত চাহিদার কারণে আমাদের কৃষকরা তাদের জিনিস বাজারজাত করার সময় পাবে।’

তিনি আরও বলেন, ‘শুধু পেঁয়াজ না, রমজান মাসে তেলের কোনো ঘাটতি হয়নি। তেলের দাম যেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, এর নিচে বিক্রি হয়েছে। চিনি ১৩৫-১৪০ টাকার মধ্যে বিক্রি হয়েছে। কোনো জিনিসের দাম এই রমজানে আর বাড়েনি। দ্রব্যমূল্য এখন নিম্নমুখী।’

নিত্যপ্রয়োজনীয় পণ্য সারা বছর আমদানির পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘এই কাজটা (আমদানি) আমরা ১২ মাস করতে চাই। কিছু ছিল আমাদের স্বল্প মেয়াদি ব্যবস্থা। এখন আমরা দীর্ঘ মেয়াদি ব্যবস্থায় যাব। কোন সময় আমাদের কৃষি পণ্য অ্যাভেইলেবল থাকবে, কোন সময় থাকবে না; গ্যাপ টাইমটা যেন আমরা আগে থেকে নির্ধারণ করে আমদানিও আগে থেকে করতে পারি, যাতে প্রয়োজন মতো আমরা সরবরাহ করতে পারি।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে আজ রাষ্ট্রীয় শোক

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বুধবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

৪ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

৫ ঘণ্টা আগে

রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, বংশাল এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে।

৫ ঘণ্টা আগে

দেশে এলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময়ে চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে বারবার তাগিদ দেওয়া হয়েছে ভারত সরকারকে। দেশে এলেই তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

১৬ ঘণ্টা আগে