লাইসেন্সবিহীন পণ্য বিক্রি করায় মুড়ি বিক্রেতাকে জরিমানা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ না করে মুড়ি বিক্রি করার অপরাধে এক প্রতিষ্ঠানটিকে ১০ হাজার জরিমানা করেছে বিএসটিআই।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকা মহানগরীর শান্তিনগর থানাধীন শান্তিনগর কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমির স্টোর , সি/২/২ মুড়ি দোকানদারকে এ জরিমানা করা হয়।

ডিএমপির সহায়তায় বিএসটিআই'র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় শান্তিনগর কাঁচাবাজারে বিভিন্ন ফল-মূল ও মাছের উপর ফরমালিনও পরীক্ষা করা হয়। পরীক্ষায় কোনো ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।

বিএসটিআই জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

১১ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

১৩ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

১৪ ঘণ্টা আগে