ডেস্ক, রাজনীতি ডটকম

স্প্যানিশ লা লিগায় কষ্টার্জিত এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। অতিরিক্ত সময়ের শেষ মিনিটের পেনাল্টিতে সেল্টা ভিগোর মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কির জোড়া গোলে মূল্যবান তিন পয়েন্ট পেয়েছে জাভি হার্নান্দেজের দল। পোল্যান্ড তারকা রবার্ট লেভান্ডভস্কির জোড়া নৈপুণ্যে তারা সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে। বার্সার হয়ে এদিন লেভা গোলের ফিফটি পূর্ণ করেছেন।
গতকাল (শনিবার) রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচজুড়ে একক আধিপত্য দেখিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবুও শেষ মুহূর্ত পর্যন্ত জাভি শিষ্যদের ড্রয়ের শঙ্কা নিয়ে খেলতে হয়। যোগ করা সময়ে পেনাল্টি পায় বার্সা। প্রথম দফায় ব্যর্থ পোলিশ তারকা, তবে ভুলে শট নেওয়ার আগেই গোললাইন থেকে সরে গিয়েছিলেন সেল্টা গোলরক্ষক। ফলে পুনরায় নেওয়া পেনাল্টি শটে আগের ক্ষতি পুষিয়ে নেন লেভান্ডভস্কি।
লা লিগায় আগে থেকেই রিয়াল মাদ্রিদ ও জিরোনা পেছনে ছুটছে বার্সা। সে কারণে আরও অবনতি ঠেকাতে তাদের জয় দরকার ছিল। সেই লক্ষ্যে খেলতে নেমে ম্যাচের দশম মিনিটে প্রথম সুযোগ পায় কাতালানরা। তবে ভিতর রকির পাস থেকে পাওয়া বলে লামিন ইয়ামালের বাঁ পায়ের শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন। এরপর বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগানেরও সহজ পরীক্ষা নেয় সেল্টা। তবে তিনি তা সহজেই উতরে যান।
সমতার দিকেই আগাচ্ছিল প্রথমার্ধ। তার আগে যোগ করা সময়ে প্রথম লিড পেয়ে যায় সফরকারীরা। অবশিষ্ট সময়ে তারা কেবল ওই একটি শটই লক্ষ্যে রাখতে পেরেছিল। ইয়ামালের পাস বক্সের বাইরে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন লেভা। ১-০ গোলের স্বস্তি নিয়ে বিরতিতে যায় স্প্যানিশ জায়ান্টরা।
যদিও বার্সার স্বস্তি বেশিক্ষণ টেকেনি। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই স্বাগতিক সেল্টাকে সমতা ফেরান লাগো আসপাস। বক্সের বাইরে থেকে এই ৩৬ বছর বয়সী ফরোয়ার্ডের শট নেন। বার্সা ডিফেন্ডার জুল কুন্দের পায়ে বলটি লেগে দিক পাল্টে জালে জড়ায়। সেখানে আগেই অন্যদিকে ঝাঁপিয়ে পড়া টের স্টেগানের কিছুই করার ছিল না। অল্প সময়েই ফের লিড নিতে পারত বার্সা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা বদলি নেমে দূরপাল্লার শট নেন। যা হাতের স্পর্শে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন সেল্টা গোলরক্ষক। রাফিনহার আরও একটি শট পরে বাধা পায় রক্ষণ দেয়ালে।
ড্র নিয়ে নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা মিনিটের খেলা চলতে থাকে। যার তৃতীয় মিনিটে ইয়ামাল ফাউলের শিকার হন সেল্টার বক্সে। ফলে পেনাল্টি পায় বার্সেলোনা। সেখানেই শুরু অমন নাটকীয়তা এবং তবে শেষ পর্যন্ত বার্সার হয়ে দ্বিতীয় সুযোগ কাজে লাগিয়ে জয়ের উপলক্ষ আনেন লেভা।
এ নিয়ে এক ম্যাচ পর লা লিগায় জয়ের স্বাদ পেল বার্সেলোনা। ২৫ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে তারা তিনে অবস্থান করছে। একটি করে ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে রিয়াল ও ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১৩ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১৫ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১৭ ঘণ্টা আগে