তৃতীয় দিনেও ফেরি উদ্ধারকাজ শুরু হয়নি

মানিকগঞ্জ প্রতিনিধি
ফাইল ছবি

মানিকগঞ্জের পাটুরিয়ায় যানবাহনসহ ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে এখন কাজ শুরু হয়নি। ফেরি ডুবি ঘটনার তৃতীয় দিনে বিআইডব্লিউটিএ বলছে, উদ্ধারকারী জাহাজ প্রত্যয় না আসায় উদ্ধার করা শুরু করা যায়নি। তাই উদ্ধারকারী আরও দুই জাহাজ হামজা ও রুস্তম ঘটে বসে আছে। এদিকে নদীর তলে ডুবে থাকা ছয়টি ট্রাক এখনও শনাক্ত হয়নি।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, তৃতীয় দিনের মতো উদ্ধার করা শুরু করা হবে। নারায়ণগঞ্জ থেকে ‘প্রত্যয়’ নামে আরেকটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে এখনও আসেনি।

বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক শাহ জাহান জানান, মূলত উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এলে ডুবে যাওয়া ফেরি উদ্ধারের কাজ শুরু হবে। এর আগে ডুবে থাকা ট্রাকগুলোকে অনুসন্ধান করে উঠানোর কাজ করবে ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ও বিআইডব্লিউ টিএ র ডুবুরি দল। আর এইকাজে সহায়তা করবে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম এসে পৌঁছে পাটুরিয়া ঘাটে এলাকায়। ওইদিন সকাল ১০টায় নৌবাহিনী ডুবুরি দল ডুবে যাওয়া ফেরির আশপাশে ট্রাকের অনুসন্ধান চালায়। এরই মধ্যে একটি ট্রাকের সন্ধান পেয়েছে বলে জানায় নৌবাহিনী ডুবুরি দলের প্রধান শাহপরান ইমন। তিনি জানান, তাদের ডুবুরি দল ভাটির দিকেও খুঁজে দেখছেন। ডুবে থাকা বাকি সাতটি ট্রাকের সন্ধান চালাচ্ছেন তারা।

এদিকে, উদ্ধার কাজ ঢিমতালে চলছে জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ডুবে যাওয়া ট্রাকের মালিক ও শ্রমিকরা।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে আটকে থাকা ফেরি রজনীগন্ধা ডুবে যায়। ফেরিডুবির ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চার জন সাঁতরে কূলে উঠেছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও ফেরির দ্বিতীয় ইঞ্জিনচালক হুমায়ুন কবিরের (৩৯) এখনও নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, সর্বশেষ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে পাটুরিয়া ঘাটের পশ্চিম অংশ থেকে একটি ট্রাক (নম্বর-কুষ্টিয়া ট-১১-২৬৩৩) উদ্ধার করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ চায় চীন অর্থনৈতিকভাবে পাশে থাকুক: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।

৫ ঘণ্টা আগে

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বেঁড়িবাধ নির্মাণসহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’

৬ ঘণ্টা আগে

টিকার মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ সম্ভব: এনআইসিআরএইচ পরিচালক

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।

৬ ঘণ্টা আগে

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।

৯ ঘণ্টা আগে