হত্যা মামলায় সাবেক এমপি লতিফের ২ দিনের রিমান্ড

চট্টগ্রাম প্রতিনিধি

নগরের কোতোয়ালী থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাইফুল ইসলাম নামের এক যুবক নিহত হওয়ার হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমএ লতিফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১০ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান জানান, কোতোয়ালী থানার সাইফুল ইসলাম হত্যা মামলায় সাবেক এমপি এমএ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে কোতোয়ালী থানার পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, নগরের কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকায় গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এক দফা আন্দোলনে জড়ো হন। এ সময় সাইফুল ইসলামসহ আন্দোলনে অংশ নেওয়াদের ওপর আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা নিয়ে ওই সময় এমএ লতিফের নির্দেশে আসামিরা হামলা চালায়। এতে গুরুতর আহত সাইফুলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গত ৯ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ সেপ্টেম্বর সাইফুল মারা যান। এই ঘটনায় মঈন উদ্দিন বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় মামলা করেন।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম আদালত নগরের ডবলমুরিং থানার মো. আলম হত্যা মামলায় এমএ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। এর আগে গত ১৭ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত নগরের ডবলমুরিং থানায় গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় এমএ লতিফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। গত ১৭ আগস্ট ভোর সাড়ে ছয়টার দিকে বায়েজিদ বোস্তামী মাজার এলাকা থেকে এমএ লতিফকে গ্রেপ্তার করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর— ছোট প্রতিনিধি দল, স্বল্প সময় এবং বাংলায় ভাষণ

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।

১৩ ঘণ্টা আগে

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

১৪ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

১৫ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

১৬ ঘণ্টা আগে
Advertisement