প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্বাদশ সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ ১৩টি জেলায় ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনীসামগ্রী পাঠানো হচ্ছে। সোমবার (২৫ ডিসেম্বর) প্রথম ধাপে ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড সরবরাহ করা হবে।
প্রাথমিক পর্যায়ে পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাঙ্গামাটি, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, ভোলা, বরগুনা, পটুয়াখালী এবং নেত্রকোনা জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে।
এর আগে রোববার (২৪ ডিসেম্বর) সব জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো ইসির এক চিঠিতে জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম ও স্ট্যাম্প প্যাড-সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর ২৫ ডিসেম্বর গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, বিজি প্রেস ও বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে বিতরণ করা হবে।
তবে কোনো নির্বাচনী এলাকায় মামলাসংক্রান্ত অন্য জটিলতা থাকলে সংশ্লিষ্ট জেলার ব্যালট পেপার বিতরণের তারিখ পরিবর্তন করা হতে পারে।
ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম ও স্ট্যাম্প প্যাড গ্রহণ করার জন্য পরিপত্র-১৪ অনুসরণ করে সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার অথবা অন্য কোনো কর্মকর্তাকে (সহকারী কমিশনার/সিনিয়র সহকারী কমিশনার) দুই প্রস্থ লিখিত ক্ষমতাপত্র নিয়ে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রেসে প্রেরণ করার জন্য সব রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ করা যাচ্ছে।
এ ছাড়া নিরাপত্তার স্বার্থে ব্যালট পেপার এবং পোস্টাল ব্যালট পেপার কাভার্ড ভ্যানে পরিবহন করতে অনুরোধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।
১২ ঘণ্টা আগে
আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
১৩ ঘণ্টা আগে
বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’
১৪ ঘণ্টা আগে