দেশে বাড়ল জ্বালানি তেলের দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৯: ০৮

অবশেষে চার ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। এতে প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছে ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম বেড়েছে লিটারে ১৮ টাকা।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এসব জ্বালানির নতুন দাম শনিবার মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির তথ্য, প্রতি লিটার ডিজেলের নতুন দাম ১১৫ টাকা (আগের দর ১০০ টাকা), অকটেন ১৪০ টাকা (আগের দর ১২০ টাকা), পেট্রোল ১৩৫ টাকা (আগের দর ১১৬ টাকা) এবং প্রতি লিটার কেরোসিনের নতুন দাম ১৩০ টাকা (আগের দর ১১২ টাকা)।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।

গত কয়েক মাস ধরে এ চার ধরনের তেলের দাম প্রায়ই একই রকম ছিল, যা অপরিবর্তিত রাখা হয় এপ্রিলেও। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার চড়তে থাকার কারণে এবার এক লাফে তা ১০ শতাংশের বেশি বাড়ানো হলো।

জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে ইরান যুদ্ধের শুরু থেকেই। হরমুজ প্রণালি ইরান বন্ধ করে দেওয়ায় এ নৌ রুট দিয়ে জ্বালানি তেলবাহী জাহাজ খুব একটা পার হতে পারেনি। তাতে বৈশ্বিকভাবেই জ্বালানি তেলের বাজার অস্থির হয়ে ওঠে। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম (ব্রেন্ট ক্রুড) ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ছিল ৬৫ ডলার, যা মার্চে ১২০ ডলার পর্যন্ত পৌঁছে যায়।

পরবর্তী সময়েও বৈশ্বিকভাবে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের আশপাশে অবস্থান করেছে। জ্বালানি সংকটের মুখে অনেক দেশ ফুয়েল পাসের মাধ্যমে তেল বিক্রি করেছে, জ্বালানি সাশ্রয়ে কর্মদিবস কমানোসহ আরও নানা পদক্ষেপ নিয়েছে।

বাংলাদেশ সরকারও জ্বালানি সাশ্রয়ে সরকারি দপ্তরগুলোর জন্য ৯ দফা নির্দেশনা দিয়েছিল। তবে সরকারের পক্ষ থেকে জ্বালানির দাম না বাড়ানোর কথা বলা হয়। পরে গত ৭ এপ্রিল ইঙ্গিত দেওয়া হয়েছিল, প্রয়োজনে মে মাসে দাম সমন্বয় করা হতে পারে। শেষ পর্যন্ত এপ্রিলের মাঝামাঝিতেই দাম বাড়িয়ে দিলো সরকার।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিবিরনেতা জিসান ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক, মুখোমুখি সরকার-বিরোধী দল

রাষ্ট্রমন্ত্রী ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা জিসান মিয়া প্রধানের প্রসঙ্গ তুলে ধরেন। কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘একটা বিষয়ে কিছু ক্লেইম করা হয়েছে সে জন্য বিবৃতি দিচ্ছি।’

২১ ঘণ্টা আগে

দেশের এইচএসসিকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমান দাবি শিক্ষা প্রতিমন্ত্রীর

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফলে দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাতে গভীর সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত। অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও কাঙ্ক্ষিত ফল করতে পারছে না বলে তিনি উল্লেখ করেন।

১ দিন আগে

কেউ আইনের ঊর্ধ্বে নয়, বেনজীর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, “সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করে হয়েছে। শিগগিরই দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এর মাধ্যমে প্রমাণিত কেউ আইনের ঊর্ধ্বে নয়”

১ দিন আগে

দুর্নীতির মামলায় দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর

পুলিশ সূত্র জানায়, দুদকের মামলার প্রেক্ষিতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইন্টারপোলের মাধ্যমে বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়। এর ধারাবাহিকতায় গত ১২ জুন তাকে আটক করে দুবাইয়ের ইন্টারপোল অফিস।

১ দিন আগে