প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাংবাদিকদের ওপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদ এবং কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে ‘নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। রাজধানীতে এক সভার মাধ্যমে সংগঠনের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাত আটটার দিকে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সাংবাদিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সংগঠন গঠন করা হয়। সভায় সাংবাদিক আকতার হোসেনকে আহ্বায়ক এবং শেখ জামালকে সদস্য সচিব করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক আশরাফুল ইসলাম ও জাকির হোসেন ইমন। জাকির হোসেন ইমনের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন-নিপীড়ন বেড়েছে। তাদের দাবি, সারা দেশে পাঁচ শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে ‘গায়েবি’ হত্যা মামলা, অর্ধশতাধিক সাংবাদিক গ্রেপ্তার, ১৬৮ জন পেশাদার সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল এবং জাতীয় প্রেস ক্লাবের শতাধিক সদস্যের সদস্যপদ স্থগিত বা বাতিল করা হয়েছে।
এ ছাড়া নবগঠিত সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহার এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানানো হয়।
‘নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টে’র কমিটির সদস্য হিসেবে যারা দায়িত্ব পেয়েছেন, তারা হলেন— অমিয় ঘটক পুলক, খায়রুল আলম, কে এম শহীদুল হক, সোহেলী চৌধুরী, আসাদুর রহমান, জান্নাতুল ফেরদৌস চৌধুরী, সাজেদা হক, ইকরামুল কবীর টিপু, এ কে এম ওবায়দুর রহমান, সাজেদা পারভীন, শামীমা আক্তার, প্রদীপ কুমার চৌধুরী, সাবিরা ইসলাম, হামিদ মোহাম্মদ জসিম, এস এম সাইফ আলী, জুবায়ের রহমান চৌধুরী, রাগীবুল রেজা, মোহাম্মদ নাঈমুদ্দিন, রেজাউল কারীম, রেজাউল করিম রেজা, রফিকুল ইসলাম সুজন, আবুল হোসেন, কাজী মোবারক হোসেন, শহীদ রানা, শেখ কলিমুল্লাহ নয়ন, ওয়ারেসুন্নবী খন্দকার, ইকবাল জাফর, রমজান আলী, জাহাঙ্গীর খান বাবু, রফিকুল ইসলাম রফিক, শফিকুল ইসলাম, গাজী তুষার আহমেদ, রহিমা খানম, মাজেদুল ইসলাম পাপেল, মুক্তা মনোয়ার, রফিকুল ইসলাম পিন্টু, বিউটি রানী, হাসনাত শাহিন, কামরুল ইসলাম, ইমরানুল আজিম চৌধুরী, ইসরাফিল শাহিন, এস এম কামরুজ্জামান সাগর, রুবেল হাসান, নাসিরুদ্দিন চৌধুরী, নাঈমুর রহমান স্বপন, ইসরাফিল হাওলাদার, হাসান আহমেদ ও মো. শফিউর রহমান প্রমুখ।
রাজনীতি/আইআর

মঙ্গলবার আগারগাঁওয়ে কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বর্তমানে দেশে জঙ্গি বা উগ্র তৎপরতার কোনো অস্তিত্ব নেই।’
৪ ঘণ্টা আগে
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন হাম আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
৪ ঘণ্টা আগে
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। এ সম্পর্কের মূল ভিত্তি অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক বন্ধন এবং দুই দেশের জনগণের পারস্পরিক আস্থা।’
৫ ঘণ্টা আগে
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে দায়ের করা পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এই আদেশ দেন।
৫ ঘণ্টা আগে