অর্গানিক ডিম পরিবেশের জন্য বেশি ক্ষতিকর, বলছে নতুন গবেষণা

ডেস্ক, রাজনীতি ডটকম
খাঁচায় থাকা মুরগি তুলনামূলকভাবে বেশি দক্ষতার সঙ্গে ডিম উৎপাদন করে। ছবি: গেটি ইমেইজেস

খাঁচায় পালন করা মুরগির ডিমের তুলনায় অর্গানিক ফ্রি-রেঞ্জ ডিম উৎপাদনে জলবায়ুর ওপর প্রায় দ্বিগুণ নেতিবাচক প্রভাব পড়ে বলে দাবি করেছে নতুন এক গবেষণা। গবেষকদের মতে, যুক্তরাজ্যে যদি পুরো ডিম উৎপাদন ব্যবস্থা অর্গানিক ফ্রি-রেঞ্জ পদ্ধতিতে রূপান্তর করা হয়, তাহলে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।

গবেষণায় দেখা গেছে, পুরো উৎপাদন ব্যবস্থা অর্গানিক ফ্রি-রেঞ্জ হলে বছরে প্রায় ২৩ লাখ ১৬ হাজার টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য (tCO2e) গ্রিনহাউস গ্যাস নির্গত হবে। বিপরীতে, সব ডিম যদি খাঁচায় পালন করা মুরগি থেকে উৎপাদিত হয়, তাহলে নিঃসরণ হবে প্রায় ১১ লাখ ৮৪ হাজার টন।

গবেষণাটি প্রকাশিত হয়েছে রয়েল সোসাইটি ওপেন সোর্স -এ। এতে যুক্তরাজ্যের বিভিন্ন পোলট্রি খামারের তথ্য বিশ্লেষণ করে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ, জমির ব্যবহার, দূষণ এবং প্রাণীকল্যাণের বিভিন্ন সূচক মূল্যায়ন করা হয়েছে।

গবেষকদের ব্যাখ্যা, খাঁচায় থাকা মুরগি তুলনামূলকভাবে বেশি দক্ষতার সঙ্গে ডিম উৎপাদন করে। একই পরিমাণ ডিম উৎপাদনে অর্গানিক ফ্রি-রেঞ্জ পদ্ধতিতে বেশি সংখ্যক মুরগির প্রয়োজন হয়। ফলে খাদ্য, জমি ও অন্যান্য সম্পদের ব্যবহারও বেড়ে যায়।

শুধু কার্বন নিঃসরণ নয়, পানিদূষণ, মাটির অম্লতা বৃদ্ধি এবং জমি ব্যবহারের ক্ষেত্রেও অর্গানিক ফ্রি-রেঞ্জ ব্যবস্থা সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এ পদ্ধতিতে মুরগির মৃত্যুহারও তুলনামূলক বেশি পাওয়া গেছে।

তবে গবেষকরা নিজেরাই স্বীকার করেছেন, গবেষণাটি ২০০৯-১০ সালের তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে। ফলে সাম্প্রতিক সময়ে ডিম উৎপাদন ব্যবস্থায় যে পরিবর্তন এসেছে, তা এতে প্রতিফলিত হয়নি। এছাড়া কীটনাশক ব্যবহার বা জীববৈচিত্র্যের মতো পরিবেশগত বিষয়গুলোও গবেষণার আওতায় ছিল না।

গবেষক হ্যারিয়েট বার্টলেট বলেন, প্রাণীকল্যাণে ভালো হিসেবে পরিচিত অর্গানিক ও ফ্রি-রেঞ্জ খামারগুলো একই পরিমাণ ডিম উৎপাদনে বেশি মুরগি ব্যবহার করে। এর ফলে পরিবেশগত প্রভাবও বেড়ে যেতে পারে। তবে তিনি এটিও উল্লেখ করেন, কারখানাভিত্তিক খামারের পুরো চিত্র এই গবেষণায় উঠে আসেনি। উদাহরণ হিসেবে তিনি বলেন, অর্গানিক পদ্ধতিতে কীটনাশকের ব্যবহার কম হতে পারে এবং খামারের জীববৈচিত্র্য তুলনামূলক ভালো থাকতে পারে।

গবেষকদের হিসাব অনুযায়ী, বর্তমানে যুক্তরাজ্যে খাঁচাভিত্তিক, বার্ন, সাধারণ ফ্রি-রেঞ্জ ও অর্গানিক ফ্রি-রেঞ্জ—এই চার ধরনের উৎপাদন ব্যবস্থার সমন্বয়ে বছরে প্রায় ১৪ লাখ ৩৯ হাজার টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীব

৪ ঘণ্টা আগে

মিরপুরে দেয়াল ধসের ঘটনা তদন্তে কমিটি

দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি, শুধু ইটের ওপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এ কারণেই আজ এই বড় দুর্ঘটনা ঘটে গেলো।

৭ ঘণ্টা আগে

এক মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাসে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

সংবাদ ব্রিফিংয়ে অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিআরটিএ’র চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদসহ বিভিন্ন নেতৃব

৭ ঘণ্টা আগে

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক দেলোয়ার হোসেন মনে করেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ট্রাম্পের পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে বাংলাদেশ কতটা মানিয়ে নিচ্ছে, তা পরখ করে দেখবেন এই দূত। এছাড়া সার্জিও গোর একই সাথে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত হওয়ায়, ভারতের দিক থেকে বাংলাদেশের রাজনীতি ও ভূ-রাজনীতি কীভাবে দেখা

৭ ঘণ্টা আগে