মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৯টি মালবাহী যানবাহনসহ ডুবে যাওয়া ফেরি ‘রজনীগন্ধা’ এখনো উদ্ধার হয়নি। এদিকে, ফেরিডুবির পাঁচ দিন পরও নিখোঁজ রয়েছেন ফেরির সহকারী মাস্টার ও আরিচা অঞ্চলের ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবীর। তার ভাই রফিকুল ইসলাম জানান, সময় যতই গড়াচ্ছে ততই হতাশা বাড়ছে স্বজনদের মনে।
গত বুধবার ডুবে যাওয়া ফেরিটি আজ সোমবার বিকেলের মধ্যে উত্তোলন করা সম্ভব হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’, ‘রুস্তম’ ও ‘প্রত্যয়’ ব্যর্থ হওয়ার পরে নারায়ণগঞ্জ থেকে গতকাল রোববার সন্ধ্যায় ‘ঝিনাই-১’ পাটুরিয়ায় পৌঁছায়। ইতোমধ্যে ডুবে যাওয়া ফেরি থেকে ভেসে যাওয়া দুটি ট্রাক শনাক্ত করেছে উদ্ধারকারী জাহাজটি।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের ধারণক্ষমতা চেয়ে ডুবে যাওয়া ফেরির ওজন বেশি। সে কারণে ফেরিটিকে উত্তোলন করতে পারেনি। এবার ঝিনাই-১ এসে উদ্ধার অভিযানে যোগ দেওয়ায় ফেরি উত্তোলনের মূল কাজে যাচ্ছে বিআইডব্লিউটিএ।
গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটের কাছে ডুবে যায় ইউটিলিটি ফেরি ‘রজনীগন্ধা’। ফেরিডুবির ঘটনায় ১০ জন উদ্ধার হন। এর মধ্যে চারজন সাঁতরে কূলে আসেন। আর ছয়জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেন। এখন পর্যন্ত উদ্ধারকারী জাহাজের মাধ্যমে নদী থেকে তিনটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) নির্বাচন ভবনে নিজের কার্যালয়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, এবারের নির্বাচন নিয়ে বিশ্ববাসীর আগ্রহ রয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সুন্দরভাবে ভোট আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন আত্মবিশ্বাসী।
১৪ ঘণ্টা আগে
এক বছরের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আজ বুধবার বিকেল সোয়া চারটার দিকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। খায়রুল হকের আইনজীবী মোতাহার হোসেন সাজু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বি এম খায়রুল হক কারাগার থেকে
১৪ ঘণ্টা আগে
আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সিদ্ধান্ত থেকে সরে আসার কথা ভাবছে শিক্ষা প্রশাসন। পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে রোজা ও ঈদুল ফিতরের পর মার্চে এ পরীক্ষা শুরু করার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।
১৫ ঘণ্টা আগে
বুধবার (১৯ আগস্ট) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে