কাজে যাচ্ছিল শ্রমিকের দল, লরিচাপায় প্রাণ গেল তিনজনের

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় রাস্তার পাশে রাখা হয়েছে তিনজনের মরদেহ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে লরিচাপায় ৩ শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বিসিক শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. শফিক (৪৫), মো. আলম (৫০) ও মো. মাসুক (৩০)। তারা সড়কের পাশে তেলের পাইপ লাইন বসানোর কাজে নিয়োজিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী পাইপ লাইনের শ্রমিক মো. সোহেল জানান, আমরা কয়েকজন শ্রমিক সকালের নাশতা করে কাজে যাচ্ছিলেন। এ সময় একটি লরি এসে তাদের সঙ্গে থাকা তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান। নিহতরা তাদের কাছ থেকে কিছুটা দূরে ছিলেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল সরকার বলেন, ‘আমরা লরিটি আটক করেছি। মরদেহ থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।

১৯ ঘণ্টা আগে

স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।

১৯ ঘণ্টা আগে

আগামী ৫ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

১৯ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’

২১ ঘণ্টা আগে