প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি পদে সাজ্জাদ আলম খান তপু ও সোহেল হায়দার চৌধুরী সমান সংখ্যক ভোট পেয়েছেন। দুজনই পেয়েছেন ৮১২ ভোট করে। তারা এক বছর করে দায়িত্ব পালন করবেন।
লটারির মাধ্যমে প্রথম বছর সোহেল হায়দার চৌধুরী, দ্বিতীয় বছর সাজ্জাদ আলম খান তপু দায়িত্ব পালন করবেন বলে দুই প্রার্থীর উপস্থিতিতে সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়েছে। সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম মিঠু।
তবে টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আকতার হোসেন। তিনি ভোট পেয়েছেন ৬৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ জিহাদুর রহমান জিহাদ ৫৯২ ভোট পেয়েছেন। বাকি দুজনের মধ্যে উম্মুল ওয়ারা সুইটি ২৬৫ ভোট ও খায়রুল আলম পেয়েছেন ৩১৩ ভোট।
সোমবার দিনভর ভোট শেষে রাত সাড়ে ৯টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান ফরিদ হোসেন।
সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত নজরুল ইসলাম মিঠু ভোট পেয়েছেন ৭৪১ ভোট। এ পদে অন্য প্রার্থীদের মধ্যে আশরাফুল ইসলাম ১২১, আসলাম সানী ৫৮৬ ভোট ও হামিদ মোহাম্মদ জসিম পেয়েছেন ২৮০ ভোট।
সহসভাপতি পদে ৫২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইব্রাহিম খলিল খোকন। অন্য প্রার্থীদের মধ্যে বাঁধন কুমার সরকার ৪৮৪ ভোট, মো. রেজাউর রহিম ১৯৫ ভোট, রফিকুল ইসলাম সুজন ৩৫৮ ভোট ও সিদ্ধার্থ শঙ্কর ধর পেয়েছেন ১১৩ ভোট।
ভোটে যুগ্ম সম্পাদক পদে ৫১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শাহজাহান মিঞা। সব পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গোলাম মুজতবা ধ্রুব। তিনি পেয়েছেন ৯৪৭ ভোট।
কোষাধ্যক্ষ পদে ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সোহেলী চৌধুরী। আইনবিষয়ক সম্পাদক পদে ৮৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আসাদুর রহমান। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুহাম্মদ মামুন শেখ ৭৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম হিসেবে আমানউল্লাহ আমান পেয়েছেন ৫০৬ ভোট ও এম শাহজাহান সাজু পেয়েছেন ৪৪৬ ভোট।
দপ্তর সম্পাদক পদে ৭১৭ ভোট পেয়ে জান্নাতুল ফেরদৌস চৌধুরী নির্বাচিত হয়েছেন। ৭১৬ ভোট পেয়ে কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহজাহান স্বপন। ৫৭৪ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইস্রাফিল হাওলাদার। নারীবিষয়ক সম্পাদক পদে লড়াই করে ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুমি খান।
নির্বাহী পরিষদ সদস্য হিসেবে আটটি পদে জি এম মাসুদ ঢালী ৭৪১ ভোট, নাসরিন বেগম গীতি ৬৯৪ ভোট, এ এম শাহজাহান মিয়া ৬৪৭ ভোট, আনোয়ার সাদাত সবুজ ৫৪৬ ভোট, সাজেদা হক ৫২৯ ভোট, আহমেদ মুশফিকা নাজনীন ৫০৯ ভোট, রারজানা সুলতানা ৫০৩ ভোট ও অনজন রহমান ৪৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এর আগে সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলার কথা থাকলেও নির্বাচন কমিশন আধা ঘণ্টা সময় বাড়িয়ে সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করেন।

সরকারপ্রধান বলেন, সবগুলোকে একসময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই। সে জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি— পর্যায়ক্রমিকভাবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির কার্ড— সবকিছু আমরা ‘ইউনিভার্সাল কার্ড’ নামে একটি কার্ডের ভেতরে নিয়ে আসব।
১৩ ঘণ্টা আগে
পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
১৩ ঘণ্টা আগে
সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।
১৫ ঘণ্টা আগে