প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশনকে সবধরনের সহযোগিতা করবে বিকল্পধারা। শুক্রবার বিকল্পধারার মধ্যবাড্ডার দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ৩ নভেম্বর জেলহত্যার ইতিহাস স্মরণ করে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বলেন, জেলহত্যা বাংলাদেশের ইতিহাসে একটি জঘন্য ও ন্যাক্কারজনক ঘটনা। তিনি জেলখানায় নিহত চার নেতার আত্মার মাগফিরাত কামনা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের আগামীকাল শনিবারের বৈঠকে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এবং প্রেসিডিয়াম সদস্য ও দলীয় মুখপাত্র মাহী বি. চৌধুরী উপস্থিত থাকবেন।
জরুরি সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মহসিন চৌধুরী, ওবায়াদুর রহমান মৃধা, যুগ্ম মহসচিব এনায়েত কবীর, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, বিকল্পধারা ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে মিস্টার ঢাকা, শ্রমজীবীধারার সভাপতি আইনুল হক, শ্রমজীবীধারার সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন, যুবধারার সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার, বিকল্পধারার সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু, যুবধারার সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব, দিনাজপুর জেলা বিকল্পধারার আহ্বায়ক আশরাফুল ইসলাম, গাইবান্ধা জেলা বিকল্পধারার আহ্বায়ক আ্যডভোকেট জাহাঙ্গীর আলম, যশোর বিকল্পধারার নেতা মারুফ হাসান কাজল প্রমূখ।
যুক্তফ্রন্টের যৌথসভা
এদিকে বিকল্পধারার জরুরি সভাশেষে দলের মধ্যবাড্ডার কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় বিকল্পধারা বাংলাদেশ ও যুক্তফ্রন্টের এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুক্তফ্রন্টের শরিক দলের বাংলাদেশ ইসলামী শরীয়া আন্দোলনের আমীর মাওলানা মাসুমবিল্লাহ, বাংলাদেশ মাইনোরিটি ইউনাইটেড ফ্রন্টের সভাপতি দীলিপ দাসগুপ্ত, বাংলাদেশ নাগরিক জোটের সভাপতি খোরশেদ আলম, সাধারন সম্পাদক কামরুজ্জামান শিমু ও ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান নারায়ণ কুমার দাস প্রমুখ অংশ নেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়
১৮ ঘণ্টা আগে
এদিকে, একটি কাবিননামার কপিও প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবুল হোসেন ও মাকসুদা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।
২১ ঘণ্টা আগে