গণঅভ্যুত্থান স্মরণে ‘আইডিয়া প্রতিযোগিতা’ করবে সরকার

ডেস্ক, রাজনীতি ডটকম

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণদের অংশগ্রহণে ‘আইডিয়া প্রতিযোগিতা’র আয়োজন করছে স্থানীয় সরকার বিভাগ।

মঙ্গলবার (৮ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়—তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে জেলা পর্যায়ে এই ঐতিহাসিক ঘটনা স্মরণে কার্যক্রম বাস্তবায়ন করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রতিটি জেলার নির্বাচিত আইডিয়া স্থানীয় জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হবে।

‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্য এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে—১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণী; স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় বা যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী; যুব ক্লাব, ডিবেট, স্কাউট, রোভার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য অথবা যেকোনো তরুণ-তরুণী; এককভাবে অথবা সর্বোচ্চ ৩ জনের দলে অংশগ্রহণ করা যাবে (দলে একজন নারী সদস্য বাধ্যতামূলক)

আইডিয়া জমা দেওয়ার কাঠামো—১–২ পৃষ্ঠার ধারণাপত্র (বাংলা বা ইংরেজি), যাতে অন্তর্ভুক্ত থাকবে; আইডিয়ার শিরোনাম; বিবরণ (স্থান উল্লেখসহ) ও উদ্দেশ্য; বাস্তবায়ন পরিকল্পনা; আনুমানিক বাজেট (সর্বোচ্চ ১০ লক্ষ টাকা); প্রত্যাশিত প্রভাব; প্রেরকের নাম ও যোগাযোগের তথ্য

জমাদানের নিয়মাবলি—

নিজ জেলার জেলা পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১০ জুলাই পর্যন্ত জমা দেওয়া যাবে। পাশাপাশি জেলা পরিষদের সাথে যোগাযোগ করে ইমেইলেও জমা দেওয়া যাবে।

সম্ভাব্য আইডিয়ার উদাহরণ—দেয়ালচিত্র, পথনাটক বা মঞ্চনাটক, প্রদর্শনী, ওয়ার্কশপ ও গণসচেতনতা অভিযান বা যেকোনো উদ্ভাবনী ধারণা

নির্বাচিত প্রতিটি আইডিয়া সংশ্লিষ্ট জেলার জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন হবে। জেলা পরিষদ প্রতিযোগিতায় জয়ী ব্যক্তি বা দলের সঙ্গে সমন্বয় করবে এবং সকল আর্থিক লেনদেন জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১০ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১০ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১১ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

১২ ঘণ্টা আগে
Advertisement