বাসস

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা। আমাদের ঐক্যের বন্ধনকে মজবুত রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বিভেদের প্রাচীর তৈরি হতে দেওয়া যাবে না।
শুক্রবার সকালে রাজধানীর মতিঝিলে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার কমপ্লেক্স মিলনায়তনে সাতকানিয়া-লোহাগাড়া সমিতি ঢাকার রজতজয়ন্তী ও মেজবান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের বসবাস। আমাদেরকে মিলেমিশে থাকতে হবে। একে অপরের দুঃখে-সুখে অংশিদার হতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অক্ষুণ্ন থাকে সে লক্ষ্যে সার্বিক প্রয়াস চালিয়ে যেতে হবে। তাই আমাদের হাজার বছরের লালিত ঐতিহ্যেকে ধরে রাখতে হবে।
ধর্ম উপদেষ্টা বলেন, একটি সুন্দর, স্থিতিশীল ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সে লক্ষ্যে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। সবাই ঐক্যবদ্ধভাবে সরকারের এই প্রয়াসকে সফল করতে হবে।
ড. খালিদ বলেন, সাতকানিয়া-লোহাগাড়া একটি আলোকিত জনপদের নাম। এ জনপদে শত-শত বছরের পথ পরিক্রমায় বিভিন্ন শ্রেণি-পেশার জ্ঞানী-গুণী, প্রথিতযশা ও আলোকিত মানুষের জন্ম হয়েছে। এই নক্ষত্রগুলোকে খুঁজে বের করা দরকার। এ জাতীয় বরেণ্য মানুষদের পদাঙ্ক অনুসরণ করে আগামী প্রজন্ম সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবে।
সাতকানিয়া-লোহাগাড়া সমিতির কর্মকাণ্ড তুলে ধরে উপদেষ্টা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এই সমিতি অনেক মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদেরকে বৃত্তি, অভাবগ্রস্ত মানুষকে আর্থিক সহায়তা, ঘর নির্মাণে ঢেউটিন বিতরণ ও চিকিৎসা উপকরণ প্রদানসহ নানামুখী সেবাধর্মী কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছে। এরূপ কার্যক্রমের জন্য উপদেষ্টা সমিতির সদস্যদেরকে অভিনন্দন জানান।
এর আগে, ধর্ম উপদেষ্টা সংগঠনটির রজতজয়ন্তী উপলক্ষে 'ডলুপ্রবাহ' শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। সমিতির সভাপতি মোহাম্মদ শফিকউল্লাহর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন- সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী।
এ অনুষ্ঠানে সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী সমিতির বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। অন্যান্যের মধ্যে সিবিএম গ্রুপের চেয়ারম্যান ও সমিতির প্রধান পৃষ্ঠপোষক জয়নুল আবেদীন জামাল, অনুষ্ঠান উদযাপন উপ-পরিষদের আহ্বায়ক নাছির উদ্দিন, সমিতির সহ-সভাপতি মো. মুনীর চৌধুরী, সমিতির উপদেষ্টা পরিষদের সভাপতি মো. আবদুল করিম, সহ-সভাপতি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াসহ অনেকে বক্তৃতা করেন।

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।
৫ ঘণ্টা আগে
নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।
৬ ঘণ্টা আগে
চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৮ ঘণ্টা আগে