প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর ঢাকার কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নি সাহাকে আটক করেছে পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফজতে নেওয়া হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে কারওয়ান বাজারের জনতা টাওয়ারের সামনে থেকে মুন্নী সাহাকে আটক করে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, রাত ১০টার দিকে সাংবাদিক মুন্নি সাহা জনতা টাওয়ারের অফিস থেকে বের হলে স্থানীয় কয়েকজন তাকে ঘিরে ধরেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
মুন্নি সাহা ‘এক টাকার খবর’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক ছিলেন। বছরখানেক আগে এটিএন নিউজ থেকে তিনি পদত্যাগ করেন।
ডিবি পুলিশ সূত্র জানিয়েছে, তেজগাঁও থানা থেকে মুন্নি সাহাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে রাত ১১টা পর্যন্ত তাকে গ্রেফতারের কোনো সিদ্ধান্ত হয়নি।
মুন্নি সাহার বিরুদ্ধে একাধিক মামলা আছে। এর মধ্যে জুলাই-আগস্ট গণআন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের ঘটনার মামলাটি উল্লেখযোগ্য। নাঈমের বাবা ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী-এমপির সঙ্গে সাত সাংবাদিকও ওই মামলার আসামি। তাদের মধ্যে একজন মুন্নী সাহা।
গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর মুন্নীর বিরুদ্ধে মামলা ছাড়াও গত ৬ অক্টোবর তার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সংস্থাটি এক চিঠিতে তার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিংয়ের সব তথ্য চায়।
এর আগে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, ফারজানা রুপা ও শাকিল আহমেদকে গ্রেফতার করে পুলিশ। তারা সবাই কারাগারে আছেন।

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি
১ দিন আগে
নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
১ দিন আগে
বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স
১ দিন আগে
নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।
১ দিন আগে