'নববর্ষ উদযাপনে নিরাপত্তায় কোনো সমস্যা হবে না'

ডেস্ক, রাজনীতি ডটকম

নববর্ষের অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ অনুষ্ঠানে নিরাপত্তাজনিত কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন, পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেন,সারা দেশে বাংলা নববর্ষ ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। আশা করি, উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে বলে।

রোববার (১৩ এপ্রিল) রমনার বটমূলসহ দেশের বিভিন্ন স্থানে বাংলা নববর্ষের অনুষ্ঠান ঘিরে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে তিনি রমনা বটমূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, জেলা-উপজেলা ও গ্রাম পর্যায়েও বাংলা নববর্ষের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাই সব জায়গায় র‍্যাবের নিরাপত্তা বলয় বিস্তৃত করা হবে। যাতে সুন্দরভাবে সব জায়গায় এ অনুষ্ঠানটি করা সম্ভব হয়।

নিরাপত্তা ঝুঁকির বিষয়ে র‍্যাবের মহাপরিচালক বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মাথায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। তখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন এসেছিল। পূজা হবে কি না সেটা নিয়েও সংশয় ছিল। সরকারের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা পূজা উদযাপন কমিটির সঙ্গে আলোচনা করে। খুব সুন্দরভাবে পূজা উৎসব অনুষ্ঠিত হয়। নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয়নি।

এরপর বিজয় দিবস, খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিনসহ যতগুলো অনুষ্ঠান হয়েছে নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বিগত বছরগুলোর তুলনায় এ বছরের সবগুলো অনুষ্ঠান নিরাপত্তা ও আনন্দ উৎসবের দিক থেকে সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে।

এক প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক বলেন, চারুকলায় আগুন দেওয়ার ঘটনা সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তাদের কোনো গাফিলতি থাকলে সেটাও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত চিন্ময় দাস

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বর্তমানে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। হাইকোর্ট থেকে চারটি মামলায় জামিন পেলেও অন্য মামলাগুলোতে গ্রেপ্তার থাকায় তিনি কারাগারে রয়েছেন।

৩ ঘণ্টা আগে

চিন্ময় দাসের মায়ের মৃত্যু, প্যারোলে মুক্তির আবেদন করবে পরিবার

চট্টগ্রামের ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সহসভাপতি স্বতন্ত্র গৌরাঙ্গ দাশ ব্রহ্মচারী বলেন, ‘মাতাজির শেষ ইচ্ছা অনুযায়ী পুণ্ডরীক ধামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এ জন্য তার পরিবারের পক্ষ থেকে চিন্ময় ব্রহ্মচারীকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করা হচ্ছে।’

৪ ঘণ্টা আগে

অবসরপ্রাপ্ত ঢাবি অধ্যাপক মৃত্তিকাবিজ্ঞানী সিরাজুল হক মারা গেছেন

মৃত্তিকাবিজ্ঞানী সিরাজুল হক মারা গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার ১৭০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

৫ ঘণ্টা আগে

এবার হত্যা মামলায় গ্রেপ্তার বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহ

গত ৩০ জুলাই উত্তরা পশ্চিম থানায় দায়ের করা জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সম্প্রতি ওই মামলাতেও জামিন পান তিনি। এরপর নতুন করে তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।

৫ ঘণ্টা আগে
Advertisement