প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীতে উল্টোপথে রিকশা চালকদের যেতে প্ররোচিত করলে এবং আইনি প্রয়োগে বাধা দিলে যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীতে প্রায়ই লক্ষ্য করা যায় যে, রিকশা ও ব্যাটারিচালিত রিকশা (যা ঝুঁকিপূর্ণ) বিভিন্ন সড়কে উল্টোপথে চলাচল করে থাকে। প্রায় সবক্ষেত্রে রিকশার যাত্রীরা রিকশা চালককে উল্টোপথে যেতে প্ররোচিত করে থাকেন। আবার ঢাকা মহানগরীর প্রধান সড়ক (যেসব সড়কে বাস চলাচল করে) ও গুরুত্বপূর্ণ সড়ক যেখানে রিকশা চলাচলের অনুমোদন নেই সেসব সড়কেও রিকশা চলাচল করতে দেখা যায়।
এ ক্ষেত্রেও যাত্রীরা রিকশা চালকদের অননুমোদিত সড়কে প্রবেশ করতে প্ররোচিত করে থাকেন। উল্টোপথে এবং অননুমোদিত সড়কে রিকশা চলাচলের ফলে সড়কের স্বাভাবিক যানচলাচল বিঘ্নিত হয়ে যানজট বৃদ্ধির পাশাপাশি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। আবার অনেক সময় ট্রাফিক পুলিশ ও ট্রাফিক সহায়তাকারী গ্রুপ সদস্যদের সঙ্গে অযাচিত বাকবিতণ্ডা সৃষ্টি হয়ে সরকারি কাজে বাধা প্রদানের ফলে সংশ্লিষ্ট যাত্রী/চালকের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করতে হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুরূপভাবে ঢাকা মহানগরীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল এবং অটোরিকশা (সিএনজি চালিত) উল্টোপথে চলাচল করতে দেখা যায়। উল্টোপথে চলাচলের কারণে সড়কে যানজট বৃদ্ধির পাশাপাশি সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। ট্রাফিক পুলিশ সদস্য উল্টোপথে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে আইন প্রয়োগ করার সময় অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রী/চালক আইন প্রয়োগ করতে বাধা দিয়ে থাকেন। এমন পরিস্থিতিতে ফৌজদারি অপরাধ করার ফলে সংশ্লিষ্ট যাত্রী/চালককে গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করতে হয়।
এছাড়া অনেক ক্ষেত্রে সরকারি যানবাহন ও বিভিন্ন পেশাজীবী পরিচয় বহনকারী যানবাহন (যেমন- সরকারি বিভিন্ন দপ্তরের নামযুক্ত) বিভিন্ন সড়কে উল্টোপথে চলাচল এবং সড়কে গাড়ি পার্কিং করে যানজট বৃদ্ধি করে থাকে। সম্প্রতি সরকারি দপ্তরের কর্মকর্তা/কর্মচারীরা উল্টোপথে চলাচলের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর মতো ঘটনা ঘটেছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এ অবস্থায় ঢাকা মহানগরীর রিকশা যাত্রী, রিকশা চালক, মোটরসাইকেল চালক এবং সরকারি যানবাহন চালকসহ অন্যান্য চালকদের উল্টোপথে না চলাচল করার জন্য এবং যাত্রী সাধারণকে ঝুঁকিপূর্ণ অননুমোদিত যানবাহনে ভ্রমণ না করার জন্য এবং যাত্রী সাধারণকে উল্টোপথে অননুমোদিত সড়কে চালকদের যান নিয়ে প্রবেশ করতে প্ররোচিত না করার জন্য এবং ট্রাফিক পুলিশ বা ট্রাফিক সহায়তাকারীদের সঙ্গে অযাচিতভাবে বাগবিতণ্ডা না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ জোরদার করা হবে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবার সহযোগিতা কামনা করছে।

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সার্ভারে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। আজ শুক্রবার দুপুরের পর থেকে বিশ্ব জুড়ে হাজার হাজার ব্যবহারকারী এই প্ল্যাটফর্মটিতে ঢুকতে সমস্যায় পড়ছেন। ব্রিটিশ ইন্টারনেট মিডিয়া ও সংবাদভিত্তিক ওয়েবসাইট ইউনিল্যাডের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
প্রস্তাবিত জাতীয় বাজেটে ‘কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া’ নৈতিকভাবে পুরোপুরি ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তার মতে, এটি সৎ করদাতাদের নিরুৎসাহিত করে এবং করদাতাদের মধ্যে বড় ধরনের বৈষম্য বাড়ায়।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘অবৈধ পুশইন’ কার্যক্রমের প্রতিবাদে আগামী ১৭ জুন ঢাকায় এবং ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষ হলেও তা থেকে সীমান্তে পুশইন নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা বক্তব্য আসেনি। ‘সীমান্ত সম্মেলন’ নামে শীর্ষ পর্যায়ের এ সম্মেলন শেষে আগের রীতি অনুযায়ী যৌথ সংবাদ সম্মেলনও হয়নি।
১৭ ঘণ্টা আগে