প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে কর্মীর দায়ের করা এক মামলায় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ তিনজন কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে আইনজীবীর মাধ্যমে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত প্রত্যেককে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়া অপর দুই আসামি হলেন—গ্রামীণফোন ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক এবং চিফ হিউম্যান রিসোর্স অফিসার (সিএইচআরও) সাইয়িদা হোসেন।
আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আদালত শুনানি শেষে তিন আসামির জামিন আবেদন মঞ্জুর করেছেন।’
গত ২৬ সেপ্টেম্বর গ্রামীণফোনের সাবেক কর্মী রাকিবুল আজম বাদী হয়ে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলাটি দায়ের করেন। আদালত তখন আসামিদের ২৬ অক্টোবর হাজির হতে সমন জারি করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গ্রামীণফোন কোম্পানি লিমিটেডে চাকরি করেন বাদী রাকিবুল আজম। চাকরিরত অবস্থায় ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত আউটসোর্সিংয়ের রক্ষিত টাকা কর্মচারীদের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই কাজের জন্য কোম্পানির কাছে বাদীর ৮ লাখ ২৮ হাজার ৯৯৮ টাকা পাওনা হয়।
গত বছরের ১০ নভেম্বর গ্রামীণফোন থেকে তাকে ডেকে ওই পাওনা টাকা পরিশোধ করার আশ্বাস দেওয়া হয়। তাকে ডেকে নিয়ে আসামিরা তার কাছ থেকে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করান। এরপর টাকা না দিয়ে বিভিন্নভাবে টালবাহানা শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী রোকেয়া আক্তার রোকসানা আদালতে জামিনের বিরোধিতা করে বলেন, ‘বাদীর ৮ লাখ টাকার বেশি পাওনা ছিল। টাকা বুঝে পাওয়ার নামে তাকে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করানো হয়, কিন্তু টাকা দেওয়া হয়নি। এরপর থেকে তিনি বিভিন্ন দপ্তরে ঘুরছেন।’
আসামিপক্ষের আইনজীবী আদালতে বলেন, ‘একই ধরনের অভিযোগ নিয়ে তিনি (রাকিবুল আজম) শ্রম আদালতেও একটি মামলা করেছেন। হাই কোর্টে রিট করা হয়েছে। হাই কোর্ট রুল জারি করে মামলার কার্যক্রম স্থগিত করেছে।’
আদালতের অনুমতি নিয়ে বাদী রাকিবুল আজম এসময় বলেন, ‘এ মামলা শ্রম আদালতের মামলার সঙ্গে সম্পৃক্ত নয়। শ্রম আদালতে তারা হেরে গিয়ে হাইকোর্টে স্থগিতাদেশ নিয়েছে। এখন আমাকে হয়রানি করার জন্য ভিন্নভাবে চাপ দিচ্ছে।’
গ্রামীণফোন এক বিবৃতিতে এটিকে একটি উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা বলে দাবি করেছে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে গ্রামীণফোনের বিরুদ্ধে শত শত শ্রমিক শোষণ ও হয়রানির অভিযোগ করে আসছে। গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন এবং মামলা-পাল্টা মামলার ঘটনাও ঘটেছে।
গ্রামীণফোনের বিরুদ্ধে প্রধানত প্রতিযোগিতা আইন লঙ্ঘন করে বাজার দখল, গ্রাহকের তথ্য ফাঁস, নিম্নমানের গ্রাহকসেবাসহ নানা অভিযোগ রয়েছে। অন্যান্য মোবাইল অপারেটর যেমন রবি ও বাংলালিংক সিম বিক্রিতে অনিয়ম এবং বাজার দখলের জন্য গ্রামীণফোনের বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশনে অভিযোগ দায়ের করেছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে আটক সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে তার রিমান্ড চাওয়া হতে পারে।
১৫ ঘণ্টা আগে
ঢাকা মহানগর ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, মিনিট্রাক, পিকআপ, ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে ভক্তরা ঢাকেশ্বরী মন্দির, পলাশী মোড়সহ আশপাশের এলাকায় জড়ো হন। রাজধানীর বিভিন্ন মন্দির ও হিন্দু সংগঠনও ধর্মীয় আঙ্গিক নানা দৃশ্যপট তুলে ধরে শোভাযাত্রায় অংশ নেয়।
১৬ ঘণ্টা আগে
চলতি বছরের ৪ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে।
২১ ঘণ্টা আগে
এই বিতর্কের কেন্দ্রে রয়েছে আধুনিক সফটওয়্যার চালু রাখার অদৃশ্য অবকাঠামো— বিশাল ডেটা সেন্টার। এআই ব্যবস্থা তৈরি ও পরিচালনায় এসব কেন্দ্রকে সার্বক্ষণিক চালু রাখতে হয়। ফলে বিপুল পরিমাণ বিদ্যুৎ ও সুপেয় পানি প্রয়োজন হয়।
২১ ঘণ্টা আগে