প্রতিবেদক, রাজনীতি ডটকম

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার চূড়ান্ত রায় আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঘোষণা করতে যাচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্ট সব আসামিকে যে খালাস দিয়েছিল, রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে আপিল করে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের বেঞ্চ এই রায় দেবেন।
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে এই ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়েছিল। তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে লক্ষ্য করে চালানো এই হামলায় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং শতাধিক মানুষ আহত হন।
২০১৮ সালের ১০ অক্টোবর আদালত রায় ঘোষণা করে। তাতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ১৯ জন পান যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
তবে, ২০২৩ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে সব আসামিকে খালাস দেয়। হাইকোর্ট তাদের রায়ে জানায় যে তদন্তে দুর্বলতা ও অসঙ্গতি ছিল এবং একটি পেশাদার সংস্থার মাধ্যমে নতুন করে তদন্ত হওয়া প্রয়োজন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে, যার চূড়ান্ত শুনানি শেষে আজ রায় ঘোষণা হতে যাচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন রয়েছে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক। এ ছাড়া সরকারি হাসপাতালে অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ীও চিকিৎসকের শূন্য পদ রয়েছে ১১ হাজার ৪৯৫টি।
১১ ঘণ্টা আগে
এর আগে ছাদে সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এ ক্ষেত্রে সরকার জাতীয় গ্রিডে যুক্ত হওয়া প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সাড়ে ১০ টাকা করে দেবে।
১১ ঘণ্টা আগে
স্থায়ী কমিটিগুলোর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটিতে সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে (ভোলা-৩ আসনের সংসদ সদস্য)।
১২ ঘণ্টা আগে
এ সময় কেবল দল থেকে বহিষ্কার নয়, সংবিধানের ৭০ অনুচ্ছেদ ব্যবহার করে ফ্লোর ক্রসিংয়ের দায়ে গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের ‘বুদ্ধি’ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘টিপস’ দেওয়াকে দুর্বল মানুষকে জব্দ করতে গ্রামে মেম্বার নির্বাচনে প্রার্থী দাঁড় করিয়ে দেওয়ার প্রচলিত কথার সঙ্গে তুলনা করেন
১৩ ঘণ্টা আগে