সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাতকড়া-হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় সাবেক প্রধান বিচারপতিকে। ছবি: ফোকাস বাংলা

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিচারক হিসেবে ‘বিদ্বেষমূলকভাবে বেআইনি রায়’ দেওয়া ও ‘জাল রায়’ তৈরির অভিযোগে শাহবাগ থানার মামলায় তাকে এ রিমান্ডে পাঠানো হয়েছে।

বুধবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্ল্যাহ এ আদেশ দেন।

এ দিন সকালে পুলিশ সাবেক বিচারপতি খায়রুল হককে আদালতে উপস্থিত করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন জানান, শুনানি নিয়ে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ২৭ আগস্ট শাহবাগ থানায় দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে এ মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রায় জালিয়াতি ছাড়াও জুলাই-আগস্ট অভ্যুত্থানে রাজধানীর বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের কয়েকটি মামলাতেও খায়রুল হককে আসামি করা হয়েছে।

এ বি এম খায়রুল হক প্রধান বিচারপতি থাকাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অন্য সব আইনজীবী তথা এমিকাস কিউরিদের মতামত উপেক্ষা করে একতরফাভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। তার সেই রায় দেশে ‘অঘোষিত স্বৈরতন্ত্র’ কায়েম করে শেখ হাসিনা ও তার দোসরদের যথেচ্ছভাবে রাষ্ট্রক্ষমতা প্রয়োগের সুযোগ করে দেয়। এসব কারণেই অন্তত ২৫টি হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে তাকেও আসামি করা হয়।

২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এ বি এম খায়রুল হক। ২০১১ সালে ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন তিনি।

অবসরের পর খায়রুল হককে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়। তিন বছরের জন্য নিয়োগ পেলেও বারবার মেয়াদ বাড়ানোয় তিনি প্রায় এক দশক দায়িত্ব পালন করেন। এমন দীর্ঘ সময় কেউ ওই পদে ছিলেন না।

২০২৪ সালের ১৩ আগস্ট, আওয়ামী লীগ সরকার পতনের আট দিন পর পদত্যাগ করেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৩ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৪ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৫ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৫ ঘণ্টা আগে
Advertisement