আজ ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ

ডেস্ক, রাজনীতি ডটকম
জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ রোববার (৩০ নভেম্বর) প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। একই সঙ্গে প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণেরও কথা রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এ বক্তব্য উপস্থাপন করা হবে। অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিকে, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন ইনু। তিনি জুলাই গণঅভ্যুত্থানকে ‘সো-কলড’ বলে মন্তব্য করেছেন— যা প্রসিকিউশন রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে মনে করছে। আজ এই বিষয়ে ট্রাইব্যুনালের আদেশ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, ২ নভেম্বর ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় এবং আজ সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করে। অভিযোগ পড়ে শোনানোর পর ইনু নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। এর আগে তার পক্ষে আইনজীবী মনসুরুল হক চৌধুরী অভিযোগগুলো সত্য নয় বলে অব্যাহতি চেয়েছিলেন। তবে প্রসিকিউশন বলছে, ১৪ দলীয় জোটের নেতা হিসেবে এসব দায় এড়ানো সম্ভব নয়।

গত ২৫ সেপ্টেম্বর জুলাই–আগস্টের ঘটনাবলিতে গণহত্যায় সহযোগিতাসহ আটটি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে ইনুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে।

হাসানুল হক ইনুকে গত বছরের ২৬ আগস্ট উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি কয়েকটি মামলায় কারাবন্দি। আওয়ামী লীগ সরকারের আমলে ইনু তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তবে দ্বাদশ জাতীয় নির্বাচনে কুষ্টিয়ায় নিজ আসনে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন।

জুলাই–আগস্ট আন্দোলনে কুষ্টিয়া শহরে শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। আহত হন অনেক সাধারণ মানুষ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তদন্ত শেষে তার বিরুদ্ধে উসকানি-ষড়যন্ত্রসহ আটটি অভিযোগ আনা হয়। ৩৯ পৃষ্ঠার ফরমাল চার্জে ২০ জন সাক্ষী, তিনটি অডিও ও ছয়টি ভিডিও প্রমাণ হিসেবে সংযুক্ত রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

৭ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

৭ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

৯ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১০ ঘণ্টা আগে
Advertisement