সিলেট প্রতিনিধি

নতুন বাংলাদেশ বিনির্মাণ ও লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করতে হলে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন বলে জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
শনিবার (৯ অক্টোবর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, দীর্ঘদিন ধরে চলা আওয়ামী শাসনামলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। এদের কর্মকাণ্ডের মধ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী ছিল অন্যতম। তাই নতুন বাংলাদেশ বিনির্মাণ ও লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধে ছাত্র সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ। এর ফলে দেশে যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে।
মতবিনিময়ে শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো ইসমাইল হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, প্রক্টর অধ্যাপক মো মোখলেসুর রহমান, অধ্যাপক ড. সালমা আক্তার, অধ্যাপক ড. জামাল উদ্দীন, অধ্যাপক ড. ইফতেখার আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সারজিস আলম।

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
১৪ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
১৬ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
১৬ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১৭ ঘণ্টা আগে