দূতাবাসে প্রবাসীদের সঙ্গে খারাপ আচরণ করলে ব্যবস্থা: আসিফ নজরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি দূতাবাসগুলোতে প্রবাসীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ বেশ পুরনো। তবে দূতাবাসগুলোতে যেসব কর্মকর্তার আচরণ খারাপ তাদের বিরুদ্ধে প্রবাসীদের অভিযোগ দিতে অনুরোধ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে প্রবাসী ভবনে জুলাই ও আগস্টে সংযুক্ত আরব আমিরাত থেকে কারামুক্ত হয়ে দেশে ফেরত আসা কর্মীদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আমি দুবাইতে গিয়েছিলাম। সেখানে প্রবাসীদের সাথে কথা বলেছি। প্রবাসীরা আমাকে বলেছেন কোনো কোনো দূতাবাসের কর্মকর্তার আচরণ ছিল শত্রুভাবাপন্ন। আপনারা এভাবে (উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ্য করে) কথা না বলে নির্দিষ্ট করে বলেন যে, ওনার বিরুদ্ধে এই অভিযোগ আছে। আপনারা যদি অভিযোগ দেন তাহলে আমরা তদন্ত করে দেখতে পারি। পরে আমরা ফরেন মিনিস্ট্রিতে পাঠাতে পারি। অভিযোগ না দিলে তো ব্যবস্থা নেওয়া যায় না।

তিনি বলেন, আপনারা সুন্দর একটি কাগজে অভিযাগ দেন। আমরা ফরেন মিনিস্ট্রিতে দেব। আমি মনে করি, আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদের সাহায্য ও সেবা দেওয়ার পরিবর্তে শত্রুতামূলক আচরণ করে থাকে, তবে তার চাকরির ক্ষেত্রে শুধু নয় তার বিচার হওয়া উচিত ।

প্রবাসীরা দেশের সম্পদ, তাদের ভিআইপি বলে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, আপনাদের যে দুর্ভোগ আছে, সেটা অনেকাংশে কমানোর চেষ্টা করছি। এই সরকার সব সময় মনে করে, প্রবাসীরা আমাদের সম্পদ, তারা আমাদের ভিআইপি। আমরা সেটা বাস্তবাযন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। তা আপনাদের জানিয়ে দিচ্ছি। আরও কিছু কাজ আছে সেগুলো বাস্তবায় করতে সময় লাগবে।

উপদেষ্টা বলেন, আপনারা যারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ নিতে চান বলে জানিয়েছেন, বিষয়টি আমরা দেখব। যাতে আপনারা সহজ শর্তে ঋণ পান।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ১৮৮ জনকে ৫০ হাজার করে টাকার চেক তুলে দেওয়া হয়। তবে এই তালিকার বাইরে যারা তালিকায় নাম তুলতে পারেননি তাদের মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-কর আরও কমলো

এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার রাতে নতুন প্রজ্ঞাপনে যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্ক রেখে বাকি সব শুল্ক ও কর তুলে নেওয়া হয়েছে সৌর বিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে। কেবল ব্যক্তি নয়, বাণিজ্যিকভাবে আমদানিকারকদের ক্ষেত্রেও এ বিধান প্রযোজ্য হবে।

১৪ ঘণ্টা আগে

অক্টোবরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য: রাশিয়ার রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত জানান, প্রকল্পটিতে যেসব কারিগরি জটিলতা রয়েছে সেগুলো দ্রুত সমাধানে প্রায় চার হাজার রাশিয়ান বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন। আগামী মাসের মধ্যেই এই বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।

১৫ ঘণ্টা আগে

৭ মাসে ৬৪১ নারী-শিশু ধর্ষণের ঘটনা নথিভুক্ত: আসক

সংলাপে সভাপতিত্ব করেন আসকের নির্বাহী পরিচালক তাহমিনা রহমান। তিনি চলতি বছরের প্রথম সাত মাসের পরিসংখ্যান তুলে ধরে বলেন, এ সময়ে নারী ধর্ষণের ৪০০টি ঘটনা ঘটেছে। একই সময়ে ধর্ষণের পর হত্যার ৩৭টি এবং ধর্ষণচেষ্টার ১৫২টি ঘটনা নথিভুক্ত হয়েছে। নারী ও কিশোরীদের বিরুদ্ধে যৌন হয়রানি ও উত্ত্যক্তের ১৯১টি ঘটনাও নথিভু

১৮ ঘণ্টা আগে

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

১৯ ঘণ্টা আগে
Advertisement