প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর বেইলি রোডের সাততলা একটি ভবনে গতকাল শুক্রবার আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২২ জন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় আজ ভবনটির ভেতর পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ও বাপা’র নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে তারা জানান, সাততলা ভবনটির নিচতলা থেকে সাততলা পর্যন্ত বিভিন্ন রেস্টুরেন্ট ও কাপড়ের দোকান ছিল। সিঁড়ির সাথেই রেস্টুরেন্টের রান্নার কাজে ব্যবহারের জন্য বড় বড় গ্যাস সিলিন্ডার থাকায় উপরে আটকেপড়া লোকজন সিঁড়ি দিয়ে নিচে নামতে পারেনি। এ জন্য এত হতাহত হয়েছে।
তারা আরো জানায়, এই ভবনটি একটি টাইম বোমের মতো। ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না, ছিল না কোনো বিপদকালীন আলাদা বর্হিগমন পথ।
বাপা সভাপতির নেতৃত্বে বাপা’র একটি প্রতিনিধিদল আজ সকালে ভবনটি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাপা’র সভাপতি, অধ্যাপক নুরমোহাম্মদ তালুকদার, সহ-সভাপতি, স্থপতি ইকবাল হাবিব, সাধারণ সম্পাদক, আলমগীর কবির, কোষাধ্যক্ষ, জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস ও হুমায়ুন কবির সুমন।
বাপা মনে করে, নিমতলীতে ২০১০ সালে ৩ জুনের অগ্নিকাণ্ডে ১২৪ জন ২০১১ সালে ৭০ জন এবং ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজার চুড়িহাট্টা ওয়াহেদ ম্যানশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় আরো ৭১ জনের। এরপর গতকালের এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এগুলো কোনো স্বাভাবিক ঘটনা না। এর পুরোটাই অবহেলাজনিত হত্যাকাণ্ড। এখানে সংশ্লিষ্ট কতৃপক্ষ এ বিষয়ে শক্ত কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।
বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটার পরও সরকার ও সংশ্লিষ্ট কতৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করায়, আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাসহ অতিদ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
সুপারিশ ও দাবিগুলো হলো
১. অতিদ্রুত একটি কার্যকরি ট্রাস্কফোর্স গঠন করে তিন মাসের মধ্যে এ ঘটনার তদন্ত করা এবং ভবনের ক্রুটি সমূহ চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা্ গ্রহণ করা সেই সাথে নগরের অন্য ভবনগুলোর ত্রুটি আগামী ৬ মাসের মধ্যে চিহ্নিত করতে হবে এবং আইন ভঙ্গকারী ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
২.ঢাকাসহ দেশের সব আবাসিক এলাকা থেকে কেমিকেল ও দাহ্য পদার্থ দ্রুত অপসারণ করা।
৩. যে ভবন যে কাজের বানানো হয় সেই ভবন শুধু সেই কাজেই ব্যবহার করতে বাধ্য করা।
৪. ক্ষতিগ্রস্থদের পরিবার সমূহকে উপযুক্ত ক্ষতিপুরণ প্রদান করতে হবে।
৫.সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে
৬. আইন ব্যত্যয়ের বিষয়ে রাজনৈতিকভাবে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।
৭. প্রতিটি বিল্ডিং যেন ন্যাশনাল বিল্ডিং কোর্ড মেনে চলে; তা যথাযথ নিয়মিত মনিটরিং করা।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১০ ঘণ্টা আগে
নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।
১০ ঘণ্টা আগে