ইয়েমেন উপকূলে নৌকাডুবি, অর্ধশতাধিক অভিবাসীর মৃত্যু আশঙ্কা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১২: ৫১
ইয়েমেন উপকূল। ছবি: সংগৃহীত

প্রতিকূল আবহাওয়ায় ইয়েমেনের উপকূলে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। প্রায় দেড়শো অভিবাসী যাত্রী নিয়ে নৌকাটি উল্টে যায়। এতে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৩ আগস্ট) আবিয়ান প্রদেশের উপকূলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মাত্র ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বহু যাত্রী। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলেছে, নিহতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি জানায়, কাজের সন্ধানে হর্ন অব আফ্রিকা থেকে উপসাগরীয় আরব দেশগুলোর উদ্দেশ্যে যাত্রা করা অভিবাসীদের জন্য ইয়েমেন একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে রয়ে গেছে। আইওএমের হিসাব অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে শত শত অভিবাসী নৌকাডুবিতে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

আইওএম প্রধান আবদুসাত্তোর এসোয়েভ ইসভ জানান, দক্ষিণাঞ্চলীয় জেলা খানফারের তীরে ৫৪ জনের মৃতদেহ পাওয়া গেছে এবং আবিয়ান প্রদেশের রাজধানী জিঞ্জিবারের একটি হাসপাতাল মর্গে ১৪ জনের লাশ নেওয়া হয়েছে।

আবিয়ান নিরাপত্তা ডিরেক্টরেট এক বিবৃতিতে জানিয়েছে, বড় ধরনের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চলছে এবং সাগর তীরে বড় এলাকা জুড়ে অনেকের লাশ পাওয়া গেছে।

আইওএমের একজন মুখপাত্র বলেছেন, হৃদয়বিদারক এ প্রাণহানির ঘটনায় তারা গভীরভাবে শোকাহত এবং অভিবাসীদের জন্য আরো নিরাপত্তার ওপর জোর দিয়েছেন।

সংস্থাটি বলছে, “আরও কার্যকর সুরক্ষামূলক ব্যবস্থা কতটা জরুরি তা এ হৃদয়বিদারক ঘটনা দেখিয়ে দিয়েছে; বিশেষ করে অসাধু দালালরা যখন অভিবাসীদের দুর্বলতা ও অসহায়ত্বকে কাজে লাগিয়ে তাদের বিপজ্জনক যাত্রায় ঠেলে দেয়।”

আইওএম বলছে, হর্ন অব আফ্রিকা থেকে ইয়েমেন পর্যন্ত যাত্রাপথ ‘বিশ্বের সবচেয়ে ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ অভিবাসন পথগুলোর একটি’।

চলতি বছরের মার্চে ইয়েমেনের ধুবাব জেলার উপকূলে ১৮০ জনের বেশি অভিবাসী বহনকারী দুটি নৌকা বৈরী আবহাওয়ায় ডুবে যায়। তাদের মধ্যে কেবল দুজন ক্রুকে উদ্ধার করা সম্ভব হয়েছিল, আর বাকি সবাই নিখোঁজ ও মৃত বলে ধারণা করা হয়।

ইয়েমেনের অভিবাসন সহায়তা কেন্দ্রে পৌঁছানো অভিবাসীদের বরাতে আইওএমের এক প্রতিবেদনে জানিয়েছে, উপকূল রক্ষীদের নজর এড়াতে দালালরা ইচ্ছাকৃতভাবে নৌকাগুলোকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পাঠাচ্ছে।

এই ঝুঁকির কথা জেনেও অনেক অভিবাসী এখনও এই পথ ধরে যাত্রা করছেন। কেবল ২০২৪ সালে ৬০ হাজারের বেশি অভিবাসী ইয়েমেনে পৌঁছেছে।

আইওএমের ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’ এর তথ্য অনুযায়ী, গত এক দশকে এ পথে ৩,৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে ১,৪০০ জনের মৃত্যু হয়েছে নৌকাডুবিতে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৪ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের ‘বিশেষ কর্মসূচি’ সরকারের

হাসান শিপুল বলেন, ডেঙ্গু পরিস্থিতির জন্য আগামী তিন মাসকে ‘গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন সরকারপ্রধান। তিনি বলেছেন, ‘এ সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে মানুষক

৫ ঘণ্টা আগে

বার সভাপতির বক্তব্যের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির

তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজ

৫ ঘণ্টা আগে

পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে পানিবণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৬ ঘণ্টা আগে
Advertisement