প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ থেকে আরও শ্রমিক নেওয়ার পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ারদের মতো পেশাজীবীদেরও নিতে আগ্রহ প্রকাশ করেছে লিবিয়া। দেশটির শীর্ষস্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি হতে আহ্বানও জানিয়েছে আফ্রিকার দেশ লিবিয়া।
রোববার (১০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সাথে সাক্ষাতের সময় বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মোতালিব এসএম সালিমান এই আগ্রহ প্রকাশ করেন।
লিবিয়ার কৃষিক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের অবদানের কথা স্বীকার করেন রাষ্ট্রদূত সালিমান। বর্তমানে লিবিয়ায় কর্মরত কিছু বাংলাদেশি চিকিৎসক বেতনসংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে স্বীকার করেন তিনি। দেশটিতে চলমান সংস্কার সম্পন্ন হলে দ্রুত বিষয়টির সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অবৈধ অভিবাসন ও মানবপাচার বন্ধে বাংলাদেশ ও লিবিয়া একসঙ্গে কাজ করতে পারে বলে জোর দেন। তিনি বলেন, আমরা মানবপাচারকে সমর্থন করি না। অনেক মানুষ এতে ভোগান্তির শিকার হচ্ছে। এটা বন্ধ করার জন্য আমাদের একসাথে কাজ করা উচিত।
পাচার অর্থ ফেরত আনতে সিঙ্গাপুরের সহায়তা চান প্রধান উপদেষ্টা
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে কাজ করার জন্যও রাষ্ট্রদূতকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
পারস্পরিক সুবিধার জন্য লিবিয়া থেকে বাংলাদেশ তেল আমদানি করতে পারে কি না, তাও জানতে চান প্রধান উপদেষ্টা।
দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ পুনরায় চালু করার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রদূত সালিমান।

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
১৩ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
১৫ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
১৬ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১৭ ঘণ্টা আগে