প্রতিবেদক, রাজনীতি ডটকম

দিনভর আন্দোলন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রকৌশল শিক্ষার্থীরা। অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সঙ্গে ঘণ্টাব্যাপী এ বৈঠকে কোনো সমাধান আসেনি। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) ফের প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসবে সরকার।
এদিকে আন্দোলনে হামলার পরিপ্রেক্ষিতে প্রকৌশল শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষমা প্রার্থনা ও হামলায় জড়িত পুলিশ সদস্যদের বহিষ্কারসহ পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। বলেছেন, এসব দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলন চলবে। পাশাপাশি বৃহস্পতিবার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইইবি) সাংবাদিকদের উপস্থিতিতে নতুন কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন তারা।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর রেলভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৈঠক চলে প্রায় দেড় ঘণ্টা।
বৈঠক শেষে ফাওজুল কবির বলেন, সমস্যা সমাধানে যে কমিটি গঠন করা হয়েছে, বৈঠকে তাদের পাঁচজনই অনুপস্থিত ছিলেন। তাই আগামীকাল পুরো কমিটি নিয়ে আবার বৈঠকে বসব।
উদ্ভূত পরিস্থিতি সমাধানে শিক্ষার্থীদের পাশাপাশি অংশীজন শিক্ষক এবং অন্য প্রকৌশলীদের সঙ্গেও বৈঠক করা হবে বলে জানান সরকারের এ উপদেষ্টা।
বৈঠকে উপস্থিত শিক্ষার্থীদের প্রতিনিধিরা জানান, সার্বিক বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে আন্দোলনরত সহপাঠীদের সঙ্গে নিয়ে। তারা এখন পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবিগুলো হলো—
বুধবার আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, এ ঘটনার জন্য পুলিশ প্রতিনিধি ক্ষমা চাইবে।
শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর উপদেষ্টা বলেন, আলোচনার জন্য সরকারের দরজা খোলা রয়েছে। তবে কথায় কথায় যমুনা অভিমুখে যাত্রা অনভিপ্রেত। আবার শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা-ও অনাকাঙ্ক্ষিত। এর জন্য ক্ষমা চাইবেন পুলিশের প্রতিনিধি।

এমপি আব্দুস সাত্তারের উপমায় ব্যবহৃত কিছু শব্দ নিয়ে আপত্তি তুলে তাকে সতর্ক করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘সংসদে বক্তব্য রাখার সময় সাবধানতা অবলম্বন করবেন। অরুচিকর, অশ্লীল কোনো কথা এই সংসদে উচ্চারিত হোক, এটা আমরা চাই না। আপনার বক্তব্যে কিছু অশ্লীল শব্দ রয়েছে। সেগুলো এক্সপাঞ্জ করা হলো।’
৪ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডিতে চিকিৎসক নাফিসা তাবাসসুম ধীপ্রার মৃত্যুর ঘটনায় তার চিকিৎসক স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার মামলার আবেদন গ্রহণ করে সিআইডিকে অভিযোগ তদন্তের নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল র
৬ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৫০টি জেলা রেল যোগাযোগের আওতায় রয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারে ৬৪ জেলাকে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার প্রতিশ্রুতি ছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে নতুন ১০ জেলায় রেল সংযোগ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
সরকার সংবাদমাধ্যম উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘একদিকে যেমন শিল্পের সমস্ত আইন-কানুন বাস্তবায়িত হচ্ছে কি না রাষ্ট্র তা দেখবে; অপরদিকে এই ধরনের সৎ শিল্প উদ্যোক্তাদেরকে আমরা যাতে রাষ্ট্র সহযোগিতা করতে পারি, ইনসেন্টিভ দিতে পারি
৭ ঘণ্টা আগে