প্রতিবেদক, রাজনীতি ডটকম

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনাকে নাশকতা বলছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদ উদ্দিন বলেছেন, পরিকল্পিতভাবে ট্রেনটিতে আগুন দেয়া হয়েছে।
শুক্রবার বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসা ট্রেনটিতে আগুন লাগে। এতে ট্রেনের তিনটি কামরা ও পাওয়ার কার পুড়ে গেছে। আগুন নেভানোর পর ট্রেন থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ কর্মকর্তা মহিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, যাত্রীবেশে ট্রেনে উঠে আগুন দেওয়া হয়েছে। যারা সাধারণ মানুষ, নারী ও শিশুর বিরুদ্ধে এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
মানুষের স্বাভাবিক জীবনধারা ব্যাহত করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটনা হয়েছে বলে মনে করছেন খ. মহিদ উদ্দিন। তিনি বলেন, এটা নাশকতা, তা স্পষ্ট। কোনো মানুষ এ ধরনের সহিংসতা গ্রহণ করতে পারে না।
নিহত যাত্রীদের মধ্যে ভারতীয় নাগরিক আছেন কি না, এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, ট্রেনে কতজন যাত্রী ছিলেন, কারা ছিলেন, তা এখনো জানা যায়নি।
নাশকতা রোধে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে উল্লেখ করে খ. মহিদ উদ্দিন বলেন, ঢাকায় নাশকতার অন্তত ৪০টি চেষ্টা নস্যাৎ করা হয়েছে। এর বাইরে নাশকতার অনেক পরিকল্পনাও নস্যাৎ করা হয়েছে।

নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়ন শুরু করেছে। এবার চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’। প্রবাসীদের বিভিন্ন সুবিধা দিতে অগাস্টের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে এই কার্ড’ চালু করবে সরকার।
১৫ ঘণ্টা আগে
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৬৮৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
১৭ ঘণ্টা আগে
এর আগে গত বছরের আগস্টে পরীক্ষামূলকভাবে রাজধানীর সাতটি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। এসব মোড় হলো—হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট।
১৮ ঘণ্টা আগে
মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।
১৯ ঘণ্টা আগে