২৭ ঘণ্টায় ১৩ যানবাহনে অগ্নিসংযোগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
দুর্বৃত্তদের আগুনে পুড়ছে যাত্রীবাহী বাস। ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ সারা দেশে বুধবার (৮ নভেম্বর) সকাল ৬ থেকে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ৭টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া এ সময়ে ৪টি কাভার্ড ভ্যান ও ২টি ট্রাকেও আগুন দেয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসি জানান, গত ২৭ ঘণ্টায় (বুধবার সকাল ৬ থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত) দুর্বৃত্তরা ১৩টি যানবাহনে আগুন দেয়। এর মধ্যে ঢাকা সিটিতে (হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলি, মিরপুর, ধানমন্ডি) ৫টি, ঢাকা বিভাগে (গাজীপুর) ৩টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি) ১টি, রাজশাহী বিভাগ (শিবগঞ্জ, বগুড়া) ১টি, বরিশাল বিভাগে (গৌরনদী, বরগুনা) ২টি, চট্টগ্রাম বিভাগে (নোয়াখালী) ১টি আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ৭টি বাস, ৪টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক পুড়ে যায়।

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে তৃতীয় দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। অবরোধ শেষ হবে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৪ ডিআইজিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

হজের বিমান ভাড়া কমছে ২৫ হাজার টাকা

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

স্থায়ী কমিটি গঠনে সংসদীয় বিধি ও চর্চা লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত: টিআইবি

সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়

১৭ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রী দাবি জামায়াত এমপির, বায়োডাটায় লেখা ‘অবিবাহিত’

এদিকে, একটি কাবিননামার কপিও প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবুল হোসেন ও মাকসুদা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

২০ ঘণ্টা আগে